Dhaka ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি তালায় ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড কালিগঞ্জে গৃহবধূসহ দুজনকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় এজাহার কালিগঞ্জে ৫ম শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব ও টানাহেঁচড়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ঝিকরগাছায় সুস্থ ব্যক্তিরা তুলছেন প্রতিবন্ধী ভাতা সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল গ্রেফতার

প্যান্টের পকেটে মিললো ৫৩৫ গ্রাম স্বর্ণ,পাচারকারী আটক

ভারতে পাচার করার উদ্দেশ্যে আনা ০১ কোটি ০৯ লক্ষ টাকা মু্ল্যের ৫৩৫ গ্রাম ওজনের চারটি সম্পূর্ণ এবং একটি অর্ধেক স্বর্ণের বারসহ তৌফিকুর রহমান (৩৯) নামে এক পাচারকারীকে আটক করেছে (বিজিবি) সদস্যরা।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে দাইতলা ব্রীজের উপর থেকে তাকে আটক করা হয়। আটক তৌফিকুর রহমান শার্শা উপজেলার স্বরূপদাহ গ্রামের আব্দুল মজিদের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির একটি বিশেষ চৌকস আভিযানিক টহলদল যশোর-নড়াইল মহাসড়কে দাইতলা ব্রীজের উপর অভিযান পরিচালনা করে। এসময় একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ৫৩৫ গ্রাম ওজনের চারটি সম্পূর্ণ ও একটি অর্ধেক স্বর্ণেরবার পাওয়া যায়।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান পিএসসি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  শার্শায় ১কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক
জনপ্রিয় পোস্ট

সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি

প্যান্টের পকেটে মিললো ৫৩৫ গ্রাম স্বর্ণ,পাচারকারী আটক

আপডেটের সময়: ০৮:৫৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

প্যান্টের পকেটে মিললো ৫৩৫ গ্রাম স্বর্ণ,পাচারকারী আটক

ভারতে পাচার করার উদ্দেশ্যে আনা ০১ কোটি ০৯ লক্ষ টাকা মু্ল্যের ৫৩৫ গ্রাম ওজনের চারটি সম্পূর্ণ এবং একটি অর্ধেক স্বর্ণের বারসহ তৌফিকুর রহমান (৩৯) নামে এক পাচারকারীকে আটক করেছে (বিজিবি) সদস্যরা।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে দাইতলা ব্রীজের উপর থেকে তাকে আটক করা হয়। আটক তৌফিকুর রহমান শার্শা উপজেলার স্বরূপদাহ গ্রামের আব্দুল মজিদের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির একটি বিশেষ চৌকস আভিযানিক টহলদল যশোর-নড়াইল মহাসড়কে দাইতলা ব্রীজের উপর অভিযান পরিচালনা করে। এসময় একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ৫৩৫ গ্রাম ওজনের চারটি সম্পূর্ণ ও একটি অর্ধেক স্বর্ণেরবার পাওয়া যায়।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের কৃষ্ণনগরে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান পিএসসি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  কাশিয়ানীতে র‌্যাব সদস্যের দাপটে অসহায় ১০ পরিবার