Dhaka ০৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

বীরগঞ্জে ক্যাপসিকাম চাষে কৃষকের সফলতা,

বীরগঞ্জে ক্যাপসিকাম চাষে কৃষকের সফলতা,

৩ এপ্রিল ২০২৬ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের কৃষক আব্দুর রউফ ক্যাপসিকাম চাষে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছেন। তার কঠোর পরিশ্রম, আধুনিক চাষাবাদ পদ্ধতির ব্যবহার এবং উপজেলা কৃষি অফিসের কারিগরি সহায়তায় উৎপাদিত এই উচ্চমূল্যের সবজি বর্তমানে ঢাকার বিভিন্ন বাজারে সরবরাহ করা হচ্ছে। এতে তিনি যেমন অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন, তেমনি এলাকার অন্যান্য কৃষকদের মাঝেও আগ্রহ সৃষ্টি করছেন।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন

ক্যাপসিকাম একটি পুষ্টিগুণসমৃদ্ধ সবজি। এতে রয়েছে ভিটামিন সি, এ ও কে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। পাশাপাশি এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমাতে এবং শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া ক্যাপসাইসিন উপাদান হজমশক্তি বৃদ্ধিতে, ব্যথা উপশমে এবং ত্বক ও চুলের যত্নেও কার্যকর বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছা থানায় চুরির অভিযোগ দায়ের করে নিরাপত্তাহীনতায় নারী

কৃষক আব্দুর রউফ জানান, শুরুতে ক্যাপসিকাম চাষ নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও নিয়মিত তদারকির ফলে তিনি সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন। বর্তমানে তার উৎপাদিত ক্যাপসিকামের বাজার চাহিদা ভালো থাকায় ভবিষ্যতে আরও বড় পরিসরে চাষাবাদ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

এই সফলতার পেছনে সহযোগিতার জন্য দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। বিশেষ করে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শরিফুল ইসলাম এবং সহকারী কৃষি অফিসার হায়দার আলীর দিকনির্দেশনা এ সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

বীরগঞ্জে ক্যাপসিকাম চাষে কৃষকের সফলতা,

আপডেটের সময়: ০৭:৩১:২২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬

বীরগঞ্জে ক্যাপসিকাম চাষে কৃষকের সফলতা,

৩ এপ্রিল ২০২৬ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের কৃষক আব্দুর রউফ ক্যাপসিকাম চাষে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছেন। তার কঠোর পরিশ্রম, আধুনিক চাষাবাদ পদ্ধতির ব্যবহার এবং উপজেলা কৃষি অফিসের কারিগরি সহায়তায় উৎপাদিত এই উচ্চমূল্যের সবজি বর্তমানে ঢাকার বিভিন্ন বাজারে সরবরাহ করা হচ্ছে। এতে তিনি যেমন অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন, তেমনি এলাকার অন্যান্য কৃষকদের মাঝেও আগ্রহ সৃষ্টি করছেন।

আরও পড়ুনঃ  মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ক্যাপসিকাম একটি পুষ্টিগুণসমৃদ্ধ সবজি। এতে রয়েছে ভিটামিন সি, এ ও কে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। পাশাপাশি এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমাতে এবং শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া ক্যাপসাইসিন উপাদান হজমশক্তি বৃদ্ধিতে, ব্যথা উপশমে এবং ত্বক ও চুলের যত্নেও কার্যকর বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি