Dhaka ০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার বিজয়নগর সীমান্তে ৯৭৫০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার খানসামার বোর্ডেরহাটে সুদখোরদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন মায়ের জানাজায় বাঁধা-পুলিশের উপস্থিতি তে মুক্তি যশোর সীমান্তে চোরাচালানী মালামাল জব্দ অপরাধীর কোনো দল বা গ্রুপ নেই, কাউকেই ছাড় নয়”: কোতোয়ালি ওসি সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস

যশোরে গণপিটুনিতে চোরের মৃত্যু, দোকান মালিক আটক

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর বাজারে চুরির অভিযোগ গণপিটুনিতে শামিম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।এ ঘটনায় আফিফ টেলিকমের মালিক আরাফাত হোসেনকে হেফাজতে নিয়েছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোররাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শামিম বলাডাঙ্গা গ্রামের ছবদুলের ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শামিম শ্রীকান্তনগর বাজারে আরাফাত হোসেনের বিকাশের দোকানের সামনে গিয়ে দোকানের দরজার পাল্লা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
ওই সময় দোকান মালিক আরাফাত হোসেন ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে সিসিটিভি ক্যামেরায় দোকানের ভেতরে একজন মানুষ দেখতে পান।
পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়।স্থানীয়রা শামিমকে আটক করে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক জানান, ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দোকান মালিক আরাফাত হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার সময় উপস্থিত থাকা ব্যক্তিদের শনাক্ত এবং গণপিটুনির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ
আরও পড়ুনঃ  বীরগঞ্জে ভেকু দিয়ে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ

সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা

যশোরে গণপিটুনিতে চোরের মৃত্যু, দোকান মালিক আটক

আপডেটের সময়: ০৭:১৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর বাজারে চুরির অভিযোগ গণপিটুনিতে শামিম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।এ ঘটনায় আফিফ টেলিকমের মালিক আরাফাত হোসেনকে হেফাজতে নিয়েছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোররাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শামিম বলাডাঙ্গা গ্রামের ছবদুলের ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শামিম শ্রীকান্তনগর বাজারে আরাফাত হোসেনের বিকাশের দোকানের সামনে গিয়ে দোকানের দরজার পাল্লা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
ওই সময় দোকান মালিক আরাফাত হোসেন ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে সিসিটিভি ক্যামেরায় দোকানের ভেতরে একজন মানুষ দেখতে পান।
পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়।স্থানীয়রা শামিমকে আটক করে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক জানান, ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দোকান মালিক আরাফাত হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার সময় উপস্থিত থাকা ব্যক্তিদের শনাক্ত এবং গণপিটুনির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ
আরও পড়ুনঃ  ঈদের ছুটি শেষেও খোলেনি পানিসারা ইউনিয়ন পরিষদের তালা