Dhaka ০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি তালায় ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড কালিগঞ্জে গৃহবধূসহ দুজনকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় এজাহার কালিগঞ্জে ৫ম শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব ও টানাহেঁচড়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ঝিকরগাছায় সুস্থ ব্যক্তিরা তুলছেন প্রতিবন্ধী ভাতা সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল গ্রেফতার

রাজারহাটে জেলাজজের উপস্থিতিতে মহানাম যজ্ঞ, শান্তি ও মঙ্গলের প্রার্থনা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মাঝাপাড়া ধলগাছ এলাকায় আধ্যাত্মিক শান্তি ও সম্প্রীতির পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলাকীর্তন। দুইদিন ব্যাপী ভক্তিমূলক এ আয়োজন উপলক্ষে এলাকা জুড়ে বিরাজ করছিল ভক্তি ও সমন্বয়ের এক অপূর্ব আবহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার যুগ্ম জেলা ও দায়রা জজ শ্রী অলরাম কার্জী। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক ও রাজারহাট উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক শ্রী উত্তম কুমার মন্ডল (ডিএমএফ, ডাক্তার) বিশেষ অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তার আগমনকে স্মরণীয় করে তোলেন।

আরও পড়ুনঃ  নবারুণ বালিকা বিদ্যালয়ে শৃঙ্খলা ও পাঠদান নিয়ে প্রশ্ন

এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নিতাই চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আহ্বায়ক,সুশীল সরকার, সদস্য সচিব “রতন কুমার রায় এবং সুজন কুমার রায়, পল্লব চন্দ্র রায়, তাপশ চন্দ্র রায়, তমাল চন্দ্র রায়,দেবাশীষ রায়, সাগর রায় প্রমুখ। এছাড়া ফ্রন্টের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে সামিল হন।

উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক,নিতাই চন্দ্র রায় বলেন, “এই হরিবাসরী মহানাম যজ্ঞানুষ্ঠান শান্তিপূর্ণভাবে সমাপ্ত হোক—এটাই আমাদের কামনা। ঈশ্বর সবার মঙ্গল করুন। সার্বিক তত্ত্বাবধানে দায়িত্বপ্রাপ্ত সকল স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য রইল শুভকামনা।”

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন

বিশেষ অতিথি শ্রী অলরাম কার্জী তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “এমন একটি পবিত্র অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় আমি গর্বিত। যজ্ঞ ও কীর্তনের এই জাঁকজমকপূর্ণ ও শান্তিময় পরিবেশ দেখে আমি মুগ্ধ। ভক্তদের হরিনাম শ্রবণের দৃশ্য হৃদয় স্পর্শ করেছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি সবার মঙ্গল করুন, সকলেই সুখী হোন এবং সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে শান্তি প্রতিষ্ঠিত হোক। এই অনুষ্ঠান যেন বিশ্ববাসীর জন্য মঙ্গল বয়ে আনে।”

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের ৬ জনকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে কালিগঞ্জে আটক 

দুই দিনব্যাপী চলা এ আয়োজনে ভক্ত-অভিভাবকরা মহানাম সংকীর্তন ও ধর্মীয় লীলানুষ্ঠানে মগ্ন থাকেন। এলাকাবাসীর আন্তরিক অংশগ্রহণ ও প্রশাসনিক সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয় সম্প্রীতি ও ভক্তির চিরায়ত বন্ধনে। আয়োজকদের মতে, এই ধরনের সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান ঐতিহ্য রক্ষা ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জনপ্রিয় পোস্ট

সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি

রাজারহাটে জেলাজজের উপস্থিতিতে মহানাম যজ্ঞ, শান্তি ও মঙ্গলের প্রার্থনা

আপডেটের সময়: ১২:৪১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মাঝাপাড়া ধলগাছ এলাকায় আধ্যাত্মিক শান্তি ও সম্প্রীতির পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলাকীর্তন। দুইদিন ব্যাপী ভক্তিমূলক এ আয়োজন উপলক্ষে এলাকা জুড়ে বিরাজ করছিল ভক্তি ও সমন্বয়ের এক অপূর্ব আবহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার যুগ্ম জেলা ও দায়রা জজ শ্রী অলরাম কার্জী। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক ও রাজারহাট উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক শ্রী উত্তম কুমার মন্ডল (ডিএমএফ, ডাক্তার) বিশেষ অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তার আগমনকে স্মরণীয় করে তোলেন।

আরও পড়ুনঃ  নবারুণ বালিকা বিদ্যালয়ে শৃঙ্খলা ও পাঠদান নিয়ে প্রশ্ন

এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নিতাই চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আহ্বায়ক,সুশীল সরকার, সদস্য সচিব “রতন কুমার রায় এবং সুজন কুমার রায়, পল্লব চন্দ্র রায়, তাপশ চন্দ্র রায়, তমাল চন্দ্র রায়,দেবাশীষ রায়, সাগর রায় প্রমুখ। এছাড়া ফ্রন্টের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে সামিল হন।

উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক,নিতাই চন্দ্র রায় বলেন, “এই হরিবাসরী মহানাম যজ্ঞানুষ্ঠান শান্তিপূর্ণভাবে সমাপ্ত হোক—এটাই আমাদের কামনা। ঈশ্বর সবার মঙ্গল করুন। সার্বিক তত্ত্বাবধানে দায়িত্বপ্রাপ্ত সকল স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য রইল শুভকামনা।”

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় সুস্থ ব্যক্তিরা তুলছেন প্রতিবন্ধী ভাতা

বিশেষ অতিথি শ্রী অলরাম কার্জী তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “এমন একটি পবিত্র অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় আমি গর্বিত। যজ্ঞ ও কীর্তনের এই জাঁকজমকপূর্ণ ও শান্তিময় পরিবেশ দেখে আমি মুগ্ধ। ভক্তদের হরিনাম শ্রবণের দৃশ্য হৃদয় স্পর্শ করেছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি সবার মঙ্গল করুন, সকলেই সুখী হোন এবং সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে শান্তি প্রতিষ্ঠিত হোক। এই অনুষ্ঠান যেন বিশ্ববাসীর জন্য মঙ্গল বয়ে আনে।”

আরও পড়ুনঃ  বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার