Dhaka ০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি তালায় ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড কালিগঞ্জে গৃহবধূসহ দুজনকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় এজাহার কালিগঞ্জে ৫ম শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব ও টানাহেঁচড়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ঝিকরগাছায় সুস্থ ব্যক্তিরা তুলছেন প্রতিবন্ধী ভাতা সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল গ্রেফতার

সংবাদ প্রকাশের পর পানিসারা ইউপি সচিবের তৎপরতা, প্রতিবাদলিপি নিয়ে নতুন প্রশ্ন

যশোরের ঝিকরগাছা উপজেলার ৫ নম্বর পানিসারা ইউনিয়ন পরিষদের সচিব ফরহাদ হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। গত ৩ জুন প্রকাশিত ওই সংবাদকে কেন্দ্র করে সচিবের বিভিন্ন মহলে যোগাযোগ ও তৎপরতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, সংবাদ প্রকাশের পর নিজের অবস্থান রক্ষায় সচিব ফরহাদ হোসেন বিভিন্ন প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগ খণ্ডন করতে একটি প্রতিবাদলিপি বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল গ্রেফতার

অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্র জানায়, যে ইউপি সদস্যের বক্তব্য ও তথ্যের ভিত্তিতে অভিযোগের বিষয়গুলো সামনে আসে, পরবর্তীতে সেই সদস্যের নাম ব্যবহার করেই প্রতিবাদলিপি প্রচারের উদ্যোগ নেওয়া হয়। তবে সংশ্লিষ্ট সাংবাদিকদের কাছে ওই সদস্যের পূর্বে দেওয়া বক্তব্যের অডিও ও ভিডিও রেকর্ড সংরক্ষিত রয়েছে বলে জানা গেছে। ফলে বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ  বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার

এদিকে সচিব ফরহাদ হোসেনের বিরুদ্ধে শুধু আর্থিক অনিয়ম নয়, প্রশাসনিক দায়িত্ব পালনে অবহেলার অভিযোগও রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইউনিয়নবাসী অভিযোগ করেন, বিভিন্ন সেবার জন্য ইউনিয়ন পরিষদে গেলে সচিবের অসহযোগিতা ও দুর্ব্যবহারের শিকার হতে হয়। তারা আরও জানান, অফিস চলাকালে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অফিস কক্ষে ধূমপান, নিয়মিত সময়মতো অফিসে উপস্থিত না থাকা এবং সেবাপ্রার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করানোর মতো অভিযোগ দীর্ঘদিনের।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন নাগরিক সেবা গ্রহণের ক্ষেত্রেও অতিরিক্ত অর্থ আদায়ের প্রবণতা রয়েছে, যা ইউনিয়নবাসীর মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে সচিব ফরহাদ হোসেনের বক্তব্য জানা সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

পানিসারা ইউনিয়নের সচেতন নাগরিকরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। একই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
6.

জনপ্রিয় পোস্ট

সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি

সংবাদ প্রকাশের পর পানিসারা ইউপি সচিবের তৎপরতা, প্রতিবাদলিপি নিয়ে নতুন প্রশ্ন

আপডেটের সময়: ০৭:৫৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬

সংবাদ প্রকাশের পর পানিসারা ইউপি সচিবের তৎপরতা, প্রতিবাদলিপি নিয়ে নতুন প্রশ্ন

যশোরের ঝিকরগাছা উপজেলার ৫ নম্বর পানিসারা ইউনিয়ন পরিষদের সচিব ফরহাদ হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। গত ৩ জুন প্রকাশিত ওই সংবাদকে কেন্দ্র করে সচিবের বিভিন্ন মহলে যোগাযোগ ও তৎপরতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, সংবাদ প্রকাশের পর নিজের অবস্থান রক্ষায় সচিব ফরহাদ হোসেন বিভিন্ন প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগ খণ্ডন করতে একটি প্রতিবাদলিপি বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  কুড়িগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্র জানায়, যে ইউপি সদস্যের বক্তব্য ও তথ্যের ভিত্তিতে অভিযোগের বিষয়গুলো সামনে আসে, পরবর্তীতে সেই সদস্যের নাম ব্যবহার করেই প্রতিবাদলিপি প্রচারের উদ্যোগ নেওয়া হয়। তবে সংশ্লিষ্ট সাংবাদিকদের কাছে ওই সদস্যের পূর্বে দেওয়া বক্তব্যের অডিও ও ভিডিও রেকর্ড সংরক্ষিত রয়েছে বলে জানা গেছে। ফলে বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ,পরিচ্ছন্নতা অভিযান শুরু

এদিকে সচিব ফরহাদ হোসেনের বিরুদ্ধে শুধু আর্থিক অনিয়ম নয়, প্রশাসনিক দায়িত্ব পালনে অবহেলার অভিযোগও রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইউনিয়নবাসী অভিযোগ করেন, বিভিন্ন সেবার জন্য ইউনিয়ন পরিষদে গেলে সচিবের অসহযোগিতা ও দুর্ব্যবহারের শিকার হতে হয়। তারা আরও জানান, অফিস চলাকালে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অফিস কক্ষে ধূমপান, নিয়মিত সময়মতো অফিসে উপস্থিত না থাকা এবং সেবাপ্রার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করানোর মতো অভিযোগ দীর্ঘদিনের।

আরও পড়ুনঃ  গ্রাম আদালতকে জনপ্রিয় করতে কুড়িগ্রামে মতবিনিময়