Dhaka ০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা জেগে উঠো ফাউন্ডেশনের সহায়তায় তালুয়াপাড়ায় অসহায় পরিবারের মুখে হাসি স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ, তদন্ত শুরু গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি  গোপালগঞ্জে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল সুন্দরগঞ্জে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনর্নির্মাণ ঝিকরগাছায় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তারের বিশাল শোডাউন

সাতক্ষীরার দেবহাটায় বিএনপি নেতার বিরুদ্ধে ৫টি দোকানে তালা দেওয়ার অভিযোগ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে এক ব্যক্তির মালিকানাধীন ৫টি দোকানঘরে তালা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত রবিউল ইসলাম কুলিয়া ইউনিয়নের গোলাম বারীর ছেলে এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বহেরা মৌজায় সামছুর রহমান ও তার স্ত্রী রাশিদা বেগম ১৯৮৯ সালের ১৩ ফেব্রুয়ারি সাতক্ষীরা জেলা প্রশাসকের দপ্তরের ১২৯৪/৮৮-৮৯ নম্বর বন্দোবস্তী মামলা এবং সখীপুর সাব-রেজিস্ট্রি অফিসের ৫ জুন ১৯৮৯ তারিখের ১৩০১ নম্বর বন্দোবস্ত দলিলের মাধ্যমে জমির মালিকানা লাভ করেন। পরে নামজারি করে তারা ৩.৫০ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। বর্তমান বি.আর.এস জরিপে ২১৮৩ নম্বর ডি.পি খতিয়ান প্রস্তুত করে সরকারি খাজনা প্রদান করেও জমিটি ভোগদখলে ছিল বলে জানা যায়।

আরও পড়ুনঃ  ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ

পরবর্তীতে সংসারের অভাব-অনটন ও ঋণ পরিশোধের জন্য তারা ওই ৩.৫০ শতক জমি স্থানীয় আব্দুস সামাদের ছেলে আমিরুল ইসলাম, মিজানুর রহমান ও মেয়ে ডালিয়া পারভীনের কাছে এক লাখ টাকায় বিক্রি করেন। জমি ক্রয়ের পর নতুন মালিকরা সেখানে ৫টি দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে পরিচালনা করে আসছিলেন। অভিযোগ রয়েছে, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন রাতে ক্ষমতার প্রভাব খাটিয়ে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ওই দোকানঘরগুলোতে জোরপূর্বক তালা লাগিয়ে দেন।

আরও পড়ুনঃ  আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল

বিষয়টি স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে জানানো হলেও তাদের কথাও উপেক্ষা করে দোকানগুলো তালাবদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় ভুক্তভোগীরা দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে উপজেলা বিএনপি নেতাদের মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে তারা জানান। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারটি ন্যায়বিচারের আশায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়
জনপ্রিয় পোস্ট

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা

সাতক্ষীরার দেবহাটায় বিএনপি নেতার বিরুদ্ধে ৫টি দোকানে তালা দেওয়ার অভিযোগ

আপডেটের সময়: ১০:২৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬

সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে এক ব্যক্তির মালিকানাধীন ৫টি দোকানঘরে তালা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত রবিউল ইসলাম কুলিয়া ইউনিয়নের গোলাম বারীর ছেলে এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বহেরা মৌজায় সামছুর রহমান ও তার স্ত্রী রাশিদা বেগম ১৯৮৯ সালের ১৩ ফেব্রুয়ারি সাতক্ষীরা জেলা প্রশাসকের দপ্তরের ১২৯৪/৮৮-৮৯ নম্বর বন্দোবস্তী মামলা এবং সখীপুর সাব-রেজিস্ট্রি অফিসের ৫ জুন ১৯৮৯ তারিখের ১৩০১ নম্বর বন্দোবস্ত দলিলের মাধ্যমে জমির মালিকানা লাভ করেন। পরে নামজারি করে তারা ৩.৫০ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। বর্তমান বি.আর.এস জরিপে ২১৮৩ নম্বর ডি.পি খতিয়ান প্রস্তুত করে সরকারি খাজনা প্রদান করেও জমিটি ভোগদখলে ছিল বলে জানা যায়।

আরও পড়ুনঃ  যশোরে ১২ বছরের মাদ্রাসা ছাত্র ৩৫ দিন ধরে নিখোঁজ, দুশ্চিন্তায় পরিবার

পরবর্তীতে সংসারের অভাব-অনটন ও ঋণ পরিশোধের জন্য তারা ওই ৩.৫০ শতক জমি স্থানীয় আব্দুস সামাদের ছেলে আমিরুল ইসলাম, মিজানুর রহমান ও মেয়ে ডালিয়া পারভীনের কাছে এক লাখ টাকায় বিক্রি করেন। জমি ক্রয়ের পর নতুন মালিকরা সেখানে ৫টি দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে পরিচালনা করে আসছিলেন। অভিযোগ রয়েছে, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন রাতে ক্ষমতার প্রভাব খাটিয়ে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ওই দোকানঘরগুলোতে জোরপূর্বক তালা লাগিয়ে দেন।

আরও পড়ুনঃ  ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ

বিষয়টি স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে জানানো হলেও তাদের কথাও উপেক্ষা করে দোকানগুলো তালাবদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় ভুক্তভোগীরা দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে উপজেলা বিএনপি নেতাদের মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে তারা জানান। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারটি ন্যায়বিচারের আশায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার