Dhaka ১০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হালসার বুকভরা বাওরে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পূর্ব দিগন্ত বার্তা

হালসার বুকভরা বাওরে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

যশোরের ঝিকরগাছা উপজেলার হালসা এলাকার বুকভরা বাওর সংলগ্ন একটি পিকনিক কর্ণারে সেচ্ছাসেবকদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৮ মার্চ) দিনব্যাপী এ আয়োজনের উদ্যোগ নেয় ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব, সেবা সংগঠন ও ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থা।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ স্থানীয় সেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে ছিল নৌকা ভ্রমণ, মতবিনিময় সভা ও নানা আনন্দঘন কার্যক্রম, যা উপস্থিতদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

আরও পড়ুনঃ  রায়মঙ্গল নদীতে নৌকা ডুবি: ৪ মৌয়াল উদ্ধার নিখোঁজ ৪

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন, “ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত আনন্দ নিহিত। সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বিএম সাগর হোসাইন বলেন, “স্বেচ্ছাসেবীরা সমাজের নিঃস্বার্থ কর্মী। তাদের উৎসাহ ও উদ্দীপনা বাড়াতে এমন আয়োজন প্রয়োজন। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবো।”

আরও পড়ুনঃ  ইউএনও’র হস্তক্ষেপে ঝিকরগাছায় ‘সেবা’র তৎপরতায় পরিবারে ফিরছে ৭ বছরের শিশু

অনুষ্ঠানে উপস্থিত সেচ্ছাসেবকরা বলেন, “এ ধরনের আয়োজন আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করে। কর্মব্যস্ত জীবনের মাঝেও এমন আনন্দঘন পরিবেশ আমাদের নতুনভাবে কাজ করার প্রেরণা জোগায়।”

তারা আরও বলেন, “সমাজের কল্যাণে কাজ করতে গেলে একতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ঈদ পুনর্মিলনী আমাদের সেই বন্ধনকে আরও শক্তিশালী করেছে।”

আরও পড়ুনঃ  ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

উপস্থিত অতিথিরা বলেন, “যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে এমন আয়োজন প্রশংসনীয়। এতে সামাজিক বন্ধন সুদৃঢ় হয় এবং মানবিক মূল্যবোধ বিকাশে সহায়ক ভূমিকা রাখে।”

দিনব্যাপী এ আয়োজন আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।

জনপ্রিয় পোস্ট

হালসার বুকভরা বাওরে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৫:১০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

হালসার বুকভরা বাওরে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

যশোরের ঝিকরগাছা উপজেলার হালসা এলাকার বুকভরা বাওর সংলগ্ন একটি পিকনিক কর্ণারে সেচ্ছাসেবকদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৮ মার্চ) দিনব্যাপী এ আয়োজনের উদ্যোগ নেয় ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব, সেবা সংগঠন ও ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থা।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ স্থানীয় সেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে ছিল নৌকা ভ্রমণ, মতবিনিময় সভা ও নানা আনন্দঘন কার্যক্রম, যা উপস্থিতদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

আরও পড়ুনঃ  অবরুদ্ধ কয়েকশ মানুষ প্রশাসনের হস্তক্ষেপের দাবি

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন, “ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত আনন্দ নিহিত। সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বিএম সাগর হোসাইন বলেন, “স্বেচ্ছাসেবীরা সমাজের নিঃস্বার্থ কর্মী। তাদের উৎসাহ ও উদ্দীপনা বাড়াতে এমন আয়োজন প্রয়োজন। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবো।”

আরও পড়ুনঃ  ইউএনও’র হস্তক্ষেপে ঝিকরগাছায় ‘সেবা’র তৎপরতায় পরিবারে ফিরছে ৭ বছরের শিশু

অনুষ্ঠানে উপস্থিত সেচ্ছাসেবকরা বলেন, “এ ধরনের আয়োজন আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করে। কর্মব্যস্ত জীবনের মাঝেও এমন আনন্দঘন পরিবেশ আমাদের নতুনভাবে কাজ করার প্রেরণা জোগায়।”

তারা আরও বলেন, “সমাজের কল্যাণে কাজ করতে গেলে একতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ঈদ পুনর্মিলনী আমাদের সেই বন্ধনকে আরও শক্তিশালী করেছে।”

আরও পড়ুনঃ  বিষ্ণুপুরে দেড় কিলোমিটার কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন