Dhaka ০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

অনৈতিক ভিডিওকান্ডে গাজী নজরুল ইসলাম এমপি দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিও বিতর্কের জেরে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণার পর তার নির্বাচনি এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

বহিষ্কারের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সংসদীয় এই আসনের বিভিন্ন স্থানে উৎসুক জনতার মধ্যে মিষ্টি বিতরণের ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন

বুধবার (২২ জুলাই) কেন্দ্রীয় সিদ্ধান্ত প্রকাশের পর শ্যামনগর সদরে স্থানীয় লোকজনকে এ মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করতে দেখা যায়।

স্থানীয় সূত্র জানায়, বহিষ্কারের খবর ছড়িয়ে পড়ার পর উপজেলা জামায়াতের কার্যালয় ও দলীয় নেতাকর্মীদের মধ্যে কিছুটা চাপা উদ্বেগ ও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়।

এক প্রতিক্রিয়ায় শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবির বলেন, নৈতিকতার প্রশ্নে গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করায় জামায়াতকে ধন্যবাদ জানাই। তবে সাধারণ মানুষের প্রত্যাশা, বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

আরও পড়ুনঃ  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। জামায়াতে ইসলামী একটি আদর্শিক ও নৈতিক সংগঠন। সেই অবস্থান থেকে দল যে সিদ্ধান্ত নিয়েছে, তা সঠিক বলে আমরা মনে করি। এ ঘটনায় দলের ভাবমূর্তি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সেই মর্যাদা পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।

আরও পড়ুনঃ  খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওকে কেন্দ্র করে গাজী নজরুল ইসলামকে নিয়ে সারাদেশে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনায় তিনি দাবি করেছিলেন, ভিডিওতে থাকা তরুণী তার বৈধ দ্বিতীয় স্ত্রী এবং পুরো ঘটনাটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র ও ব্ল্যাকমেইলিংয়ের অংশ। তবে বিষয়টি নিয়ে জনমনে বিতর্ক অব্যাহত থাকায় দলীয়ভাবে তদন্ত শেষে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

অনৈতিক ভিডিওকান্ডে গাজী নজরুল ইসলাম এমপি দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

আপডেটের সময়: ০৯:৫০:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

অনৈতিক ভিডিওকান্ডে গাজী নজরুল ইসলাম এমপি দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিও বিতর্কের জেরে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণার পর তার নির্বাচনি এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

বহিষ্কারের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সংসদীয় এই আসনের বিভিন্ন স্থানে উৎসুক জনতার মধ্যে মিষ্টি বিতরণের ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় 'প্রেরণা' এনজিও'র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

বুধবার (২২ জুলাই) কেন্দ্রীয় সিদ্ধান্ত প্রকাশের পর শ্যামনগর সদরে স্থানীয় লোকজনকে এ মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করতে দেখা যায়।

স্থানীয় সূত্র জানায়, বহিষ্কারের খবর ছড়িয়ে পড়ার পর উপজেলা জামায়াতের কার্যালয় ও দলীয় নেতাকর্মীদের মধ্যে কিছুটা চাপা উদ্বেগ ও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়।

এক প্রতিক্রিয়ায় শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবির বলেন, নৈতিকতার প্রশ্নে গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করায় জামায়াতকে ধন্যবাদ জানাই। তবে সাধারণ মানুষের প্রত্যাশা, বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

আরও পড়ুনঃ  সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। জামায়াতে ইসলামী একটি আদর্শিক ও নৈতিক সংগঠন। সেই অবস্থান থেকে দল যে সিদ্ধান্ত নিয়েছে, তা সঠিক বলে আমরা মনে করি। এ ঘটনায় দলের ভাবমূর্তি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সেই মর্যাদা পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।

আরও পড়ুনঃ  ঝিকরগাছা থানায় চুরির অভিযোগ দায়ের করে নিরাপত্তাহীনতায় নারী