Dhaka ০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

আইন-শৃঙ্খলা সভা একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

সাতক্ষীরা জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ আফরোজা আক্তার।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে জ্বালানি তেলের সরবরাহ ও মজুদ পরিস্থিতি নিয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় জানানো হয়, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের মার্চ মাসে জেলায় প্রায় দেড়গুণ বেশি জ্বালানি তেল সরবরাহ হয়েছে, যা জ্বালানি ব্যবস্থাপনায় ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হয়েছে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব)

তবে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও চোরাচালান রোধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়। এ লক্ষ্যে নিয়মিত মনিটরিং কার্যক্রম জোরদার এবং মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া জেলার যানজট সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। শহরের বিভিন্ন স্থানে বাস থামার নির্দিষ্ট স্থান চিহ্নিতকরণ এবং তা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

সভায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সুন্দরবন এলাকায় জলদস্যুদের দৌরাত্ম্য দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনার বিষয়েও আলোচনা হয়।

সভায় উপস্থিত বক্তারা জেলার উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা রক্ষায় সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন। তারা বলেন, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ ও স্থিতিশীল সমাজ গড়ে তোলা সম্ভব।

সভায় সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মোঃ ইজ্জতুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, অতিরিক্ত পুলিশ সুপার এস এম রাজু আহমেদ, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু,

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন

জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

আইন-শৃঙ্খলা সভা একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

আপডেটের সময়: ০৭:২২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬