আন্তজার্তিক পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ মঞ্চ সংগঠনের সমাবেশ
আন্তজার্তিক পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ মঞ্চ সংগঠন আজ শাহাবাগে জাতীয় জাদুঘর ফটকের সামনে একটি সমাবেশ, বৃক্ষ রোপণ কর্মসূচি, নিজ হাতে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ও পথশিশুদের মাঝে খাদ্য বন্টনের উদ্যোগ নেয়।
অনুষ্ঠানটির সহযোগী সংগঠন ছিলো বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন ও আর্থ রুট ফাউন্ডেশন।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর এবিএম শহীদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে নানা পরিবেশ প্রেমী সহ উপস্থিত ছিলেন বাংলাদেশ মঞ্চের আহ্বায়ক ফুয়াদ সাকী,
বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহাবুদ্দিন ফরাজি, আজাদ পার্টির বোরহানউদ্দিন ও ওয়ালিউল্লাহ, মৌলিক বাংলার সভাপতি ফরিদ আহমেদ, বিশিষ্ট সমাজসেবী আহাদ ও সালাম এবং আরও অনেকে।
সকলে বিশ্ব পরিবেশ রক্ষা ও নিজের আশেপাশের চতুর্পাশ পরিষ্কার পরিচ্ছন্নতা, অবলা প্রাণীর প্রতি দরদী হওয়া ও পথশিশুদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করেন।।



















