Dhaka ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা জেগে উঠো ফাউন্ডেশনের সহায়তায় তালুয়াপাড়ায় অসহায় পরিবারের মুখে হাসি স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ, তদন্ত শুরু গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি  গোপালগঞ্জে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল সুন্দরগঞ্জে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনর্নির্মাণ ঝিকরগাছায় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তারের বিশাল শোডাউন

ইফতার মাহফিলে নবনির্বাচিত এমপি ডা. মোসলে উদ্দিন ফরিদকে সংবর্ধনা

ঝিকরগাছার হাজিরবাগ 

ঝিকরগাছার হাজিরবাগ   ইফতার মাহফিলে নবনির্বাচিত এমপি ডা. মোসলে উদ্দিন ফরিদকে সংবর্ধনা

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলে উদ্দিন ফরিদকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেছে ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) হাজিরবাগ ইউনিয়নের কুল্লা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ইফতার মাহফিলে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

হাজিরবাগ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক শফিকুর রহমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলে উদ্দিন ফরিদ। এ মাহফিলে ইউনিয়ন জামায়াতে ইসলামী, ওলামা বিভাগ, শ্রমিক কল্যাণ বিভাগ, যুব বিভাগ এবং কুল্লা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

ইফতার মাহফিলে প্রধান আলোচক ছিলেন, জামায়াতে ইসলামীর যশোর জেলা কর্মপরিষদের অন্যতম সদস্য মাওলানা আরশাদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর যশোর জেলা কর্মপরিষদের অন্যতম সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নুল আবেদীন, জামায়াতে ইসলামীর ঝিকরগাছা উপজেলা আমীর মাওলানা আব্দুল আলিম, বিএনপি’র ঝিকরগাছা উপজেলা সহ-সভাপতি তমেজ উদ্দীন, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি নজরুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি আব্দুর রকিম, মজলিসে সূরার অন্যতম সদস্য গোলাম মোস্তফা, জুলাই-২৪ শহীদ জাবিরের পিতা নওশের আলী, হাজিরবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান সরদার ও নুরুজ্জামান, বিএনপি’র হাজিরবাগ ইউনিয়ন সভাপতি আলহাজ মিজানুর রহমান ও সেক্রেটারি জামসেদ আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন হাজিরবাগ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি মাওলানা আসাদুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, যুব বিভাগের সভাপতি আলামীন, তরবিয়াত বিভাগের সেক্রেটারি মাওলানা আব্দুল গফুর, শ্রমিক কল্যাণ সভাপতি মো. জিয়াউর রহমান, ইউনিয়ন টিম সদস্য আনোয়ার হুসাইন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  যশোরে ১২ বছরের মাদ্রাসা ছাত্র ৩৫ দিন ধরে নিখোঁজ, দুশ্চিন্তায় পরিবার

প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলে উদ্দিন ফরিদ এমপি বলেন, “আমাকে যারা ভোট দিয়েছেন বা দেননি, তারা যে দলের বা যে ধর্মেরই হোন না কেন- সবাই আমার কাছে সমান মর্যাদা পাবেন। আমি ঝিকরগাছা ও চৌগাছাকে একটি উন্নত ও মডেল উপজেলায় রূপান্তর করতে সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

আরও পড়ুনঃ  বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়

ইফতার মাহফিলে হাজিরবাগ ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশত মানুষ অংশ নেন।

আরো পড়ুন

ইফতার মাহফিলে নবনির্বাচিত এমপি ডা. মোসলে উদ্দিন ফরিদকে সংবর্ধনা

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তারের বিশাল শোডাউন

ই-পেপার

জনপ্রিয় পোস্ট

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা

ইফতার মাহফিলে নবনির্বাচিত এমপি ডা. মোসলে উদ্দিন ফরিদকে সংবর্ধনা

আপডেটের সময়: ০৭:৪৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬

ঝিকরগাছার হাজিরবাগ   ইফতার মাহফিলে নবনির্বাচিত এমপি ডা. মোসলে উদ্দিন ফরিদকে সংবর্ধনা

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলে উদ্দিন ফরিদকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেছে ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) হাজিরবাগ ইউনিয়নের কুল্লা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ইফতার মাহফিলে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

হাজিরবাগ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক শফিকুর রহমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলে উদ্দিন ফরিদ। এ মাহফিলে ইউনিয়ন জামায়াতে ইসলামী, ওলামা বিভাগ, শ্রমিক কল্যাণ বিভাগ, যুব বিভাগ এবং কুল্লা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

ইফতার মাহফিলে প্রধান আলোচক ছিলেন, জামায়াতে ইসলামীর যশোর জেলা কর্মপরিষদের অন্যতম সদস্য মাওলানা আরশাদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর যশোর জেলা কর্মপরিষদের অন্যতম সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নুল আবেদীন, জামায়াতে ইসলামীর ঝিকরগাছা উপজেলা আমীর মাওলানা আব্দুল আলিম, বিএনপি’র ঝিকরগাছা উপজেলা সহ-সভাপতি তমেজ উদ্দীন, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি নজরুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি আব্দুর রকিম, মজলিসে সূরার অন্যতম সদস্য গোলাম মোস্তফা, জুলাই-২৪ শহীদ জাবিরের পিতা নওশের আলী, হাজিরবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান সরদার ও নুরুজ্জামান, বিএনপি’র হাজিরবাগ ইউনিয়ন সভাপতি আলহাজ মিজানুর রহমান ও সেক্রেটারি জামসেদ আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন হাজিরবাগ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি মাওলানা আসাদুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, যুব বিভাগের সভাপতি আলামীন, তরবিয়াত বিভাগের সেক্রেটারি মাওলানা আব্দুল গফুর, শ্রমিক কল্যাণ সভাপতি মো. জিয়াউর রহমান, ইউনিয়ন টিম সদস্য আনোয়ার হুসাইন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল