Dhaka ০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

ইসলামী ব্যাংকে ‘বিতর্কিতদের পুনঃপ্রবেশ ঠেকাতে সাতক্ষীরায় মানববন্ধন

সাম্প্রতিক ব্যাংক রেজুলেশন আইন পাসের পর আবারও পুরোনো দখলদার বা বিতর্কিত গোষ্ঠীর হাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চলে যেতে পারে- এমন আশঙ্কা ও গুঞ্জনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গ্রাহক ও সচেতন নাগরিকরা।

রবিবার (২৪ মে) সকাল ১০টার দিকে শহরের ইসলামী ব্যাংক শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ব্যানার-ফেস্টুন হাতে অংশগ্রহণকারীরা ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরাপদ ব্যবস্থাপনার দাবিতে স্লোগান দেন।

আরও পড়ুনঃ  যশোর নাগরিক অধিকার আন্দোলনের নতুন কমিটি গঠন

‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ এবং ‘ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ, সাতক্ষীরা’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম।

মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যাংকের গ্রাহক আব্দুর রহিম, মনিরুল ইসলাম বেলালি, মনিরুল ইসলাম ফারুকি, তানজিলা বেগমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, অতীতে বিভিন্ন অনিয়ম ও বিতর্কের মাধ্যমে একটি প্রভাবশালী গোষ্ঠী ইসলামী ব্যাংকের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। ফলে ব্যাংকের সুশাসন, আর্থিক স্বচ্ছতা এবং গ্রাহকদের আস্থায় বড় ধরনের ধাক্কা লাগে। নতুন করে যেন সেই পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'

তারা অভিযোগ করে বলেন, ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ লুটপাট ও বিদেশে পাচারের ঘটনা ঘটেছে, যার ফলে সাধারণ আমানতকারীরা উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এসব অর্থ দ্রুত দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, ইসলামী ব্যাংক দেশের অন্যতম বৃহৎ শরীয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। এই সুনাম নষ্ট করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে হবে। একই সঙ্গে ব্যাংকের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় ২ আসামীসহ সাড়ে ২৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

বক্তারা জোর দিয়ে বলেন, যারা অবৈধভাবে ব্যাংক দখলের চেষ্টা করছে বা ভেতরে-বাইরে থেকে অস্থিরতা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ব্যাংকিং খাতে নেতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হবেন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

ইসলামী ব্যাংকে ‘বিতর্কিতদের পুনঃপ্রবেশ ঠেকাতে সাতক্ষীরায় মানববন্ধন

আপডেটের সময়: ০৭:১৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

ইসলামী ব্যাংকে ‘বিতর্কিতদের পুনঃপ্রবেশ ঠেকাতে সাতক্ষীরায় মানববন্ধন

সাম্প্রতিক ব্যাংক রেজুলেশন আইন পাসের পর আবারও পুরোনো দখলদার বা বিতর্কিত গোষ্ঠীর হাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চলে যেতে পারে- এমন আশঙ্কা ও গুঞ্জনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গ্রাহক ও সচেতন নাগরিকরা।

রবিবার (২৪ মে) সকাল ১০টার দিকে শহরের ইসলামী ব্যাংক শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ব্যানার-ফেস্টুন হাতে অংশগ্রহণকারীরা ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরাপদ ব্যবস্থাপনার দাবিতে স্লোগান দেন।

আরও পড়ুনঃ  পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের:

‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ এবং ‘ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ, সাতক্ষীরা’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম।

মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যাংকের গ্রাহক আব্দুর রহিম, মনিরুল ইসলাম বেলালি, মনিরুল ইসলাম ফারুকি, তানজিলা বেগমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, অতীতে বিভিন্ন অনিয়ম ও বিতর্কের মাধ্যমে একটি প্রভাবশালী গোষ্ঠী ইসলামী ব্যাংকের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। ফলে ব্যাংকের সুশাসন, আর্থিক স্বচ্ছতা এবং গ্রাহকদের আস্থায় বড় ধরনের ধাক্কা লাগে। নতুন করে যেন সেই পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে।

আরও পড়ুনঃ  যশোর নাগরিক অধিকার আন্দোলনের নতুন কমিটি গঠন

তারা অভিযোগ করে বলেন, ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ লুটপাট ও বিদেশে পাচারের ঘটনা ঘটেছে, যার ফলে সাধারণ আমানতকারীরা উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এসব অর্থ দ্রুত দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, ইসলামী ব্যাংক দেশের অন্যতম বৃহৎ শরীয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। এই সুনাম নষ্ট করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে হবে। একই সঙ্গে ব্যাংকের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ  যশোরে বিজিবি'র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১