Dhaka ১০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাচারী ঘাটে ব্রিজ নির্মাণের সম্ভাবনা পরিদর্শনে প্রতিমন্ত্রী

কাচারী ঘাটে ব্রিজ নির্মাণের সম্ভাবনা পরিদর্শনে প্রতিমন্ত্রীচরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে আশার আলো।

ময়মনসিংহের চরাঞ্চলের মানুষের বহুদিনের প্রত্যাশিত কাচারী ঘাটে ব্রিজ নির্মাণের উদ্যোগে নতুন আশার সঞ্চার হয়েছে। সম্ভাব্য ব্রিজ নির্মাণের স্থান পরিদর্শনে মঙ্গলবার কাচারী ঘাট এলাকায় আসেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, মুক্তাগাছা-০৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন।

পরিদর্শনকালে স্থানীয় জনগণ চরাঞ্চলের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ, শিক্ষা ও চিকিৎসাসেবায় ভোগান্তির বিষয় তুলে ধরেন। প্রতিমন্ত্রী এলাকাবাসীর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত সময়ের মধ্যে ব্রিজ নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের যুবকের প্রেমে টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী মহারাজপুরে

স্থানীয়দের মতে, কাচারী ঘাটে ব্রিজ নির্মিত হলে চরাঞ্চলের হাজারো মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

এলাকাবাসী আরও জানান, দীর্ঘদিন ধরে একটি স্থায়ী সেতুর অভাবে বর্ষা মৌসুমে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। তাই দ্রুত এই ব্রিজ নির্মাণের কাজ বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১ :

স্থানীয় সচেতন মহল মনে করছে, কাচারী ঘাটে ব্রিজ নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে ময়মনসিংহের চরাঞ্চলের মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং দীর্ঘদিনের অবহেলা ও দুর্ভোগের অবসান ঘটবে।

জনপ্রিয় পোস্ট

কাচারী ঘাটে ব্রিজ নির্মাণের সম্ভাবনা পরিদর্শনে প্রতিমন্ত্রী

আপডেটের সময়: ০৭:২৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

কাচারী ঘাটে ব্রিজ নির্মাণের সম্ভাবনা পরিদর্শনে প্রতিমন্ত্রীচরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে আশার আলো।

ময়মনসিংহের চরাঞ্চলের মানুষের বহুদিনের প্রত্যাশিত কাচারী ঘাটে ব্রিজ নির্মাণের উদ্যোগে নতুন আশার সঞ্চার হয়েছে। সম্ভাব্য ব্রিজ নির্মাণের স্থান পরিদর্শনে মঙ্গলবার কাচারী ঘাট এলাকায় আসেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, মুক্তাগাছা-০৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন।

পরিদর্শনকালে স্থানীয় জনগণ চরাঞ্চলের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ, শিক্ষা ও চিকিৎসাসেবায় ভোগান্তির বিষয় তুলে ধরেন। প্রতিমন্ত্রী এলাকাবাসীর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত সময়ের মধ্যে ব্রিজ নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় মাদক সেবনের অভিযোগে যুবক আটক

স্থানীয়দের মতে, কাচারী ঘাটে ব্রিজ নির্মিত হলে চরাঞ্চলের হাজারো মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

এলাকাবাসী আরও জানান, দীর্ঘদিন ধরে একটি স্থায়ী সেতুর অভাবে বর্ষা মৌসুমে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। তাই দ্রুত এই ব্রিজ নির্মাণের কাজ বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন