Dhaka ০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

কাজ শেষের আগেই ১ কোটি ১৪ লাখ টাকার ব্রিজে ফাটল

লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্মাণকাজ শেষ না হতেই ১ কোটি ১৩ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন ব্রিজে ফাঁটল দেখা দিয়েছে । উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের তদারকি না থাকার কারণেই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করছেন সাধারণ জনগণ ।

এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর সূত্রে জানা যায়, গত ২০২৫-২৬ অর্থবছরে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে এম এস এ এইচ ট্রেডার্স রামগঞ্জের কাওয়ালীডাঙ্গা নামক স্থানে ওয়াপদা খালের উপর গত ২০২৫ সালের ১৯শে ডিসেম্বর গার্ডার ব্রিজটির কাজ শুরু করে।

আরও পড়ুনঃ  নিজের ভুলেই কোতোয়ালি থানার সামনে আটক ফুলপুরের আ’লীগ নেতা

ওয়ার্ক অর্ডার মোতাবেক চলতি বছরের ১০ই মে ব্রিজটির কাজ শেষ হওয়ার কথা ছিল।
১৫ই জুন সোমবার সরজমিনে দেখা যায় ব্রিজটির নির্মাণকাজ এখনো চলমান রয়েছে। এমন অবস্থায় ব্রিজের পশ্চিম পাশের উত্তর এবং দক্ষিণ অংশের নিচে মূল পিলারে ফাটল দেখা দিয়েছে। আর ওই ঠিকাদারের কর্মচারীগণ সিমেন্টের আস্তর দিয়ে ফাটল ঢেকে দেয়ার কাজে ব্যস্ত সময় পার করছে।

আরও পড়ুনঃ  বিশ্বকাপের উন্মাদনায় রামগঞ্জে ব্রাজিল বাড়ি সাজলো শিক্ষক শিমুল কান্তি দাস

এ সময় স্থানীয়রা অভিযোগ করে জানান, নির্মাণকাজ শেষ হলে ব্রিজটি দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষজন ও ভারী যানবাহন যাতায়াত করবে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ সঠিকভাবে করেনি।

আরও পড়ুনঃ  আগামীকাল আয়ত হত্যা মামলার রায়: সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

সংশিষ্ট দপ্তরের কোনো কর্মকর্তাকে তদারকি করতেও দেখা যায়নি। এ ব্যাপারে রামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মাহাবুবুর রহমান তালুকদার, কার্য-সহকারী মো. সজীবের সঙ্গে মুঠোফোনে কথা হলে তারা উভয়ে ব্রিজটি সম্পর্কে কিছুই জানেন না বলে জানান।

এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ কুমার বিশ্বাসের মোবাইলে ফোন করলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

খাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

কাজ শেষের আগেই ১ কোটি ১৪ লাখ টাকার ব্রিজে ফাটল

আপডেটের সময়: ০৭:১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কাজ শেষের আগেই ১ কোটি ১৪ লাখ টাকার ব্রিজে ফাটল

লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্মাণকাজ শেষ না হতেই ১ কোটি ১৩ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন ব্রিজে ফাঁটল দেখা দিয়েছে । উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের তদারকি না থাকার কারণেই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করছেন সাধারণ জনগণ ।

এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর সূত্রে জানা যায়, গত ২০২৫-২৬ অর্থবছরে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে এম এস এ এইচ ট্রেডার্স রামগঞ্জের কাওয়ালীডাঙ্গা নামক স্থানে ওয়াপদা খালের উপর গত ২০২৫ সালের ১৯শে ডিসেম্বর গার্ডার ব্রিজটির কাজ শুরু করে।

আরও পড়ুনঃ  সিসিটিভি ফুটেজে খুনিরা চিহ্নিত হলেও অধরা, মামলা হয়নি ২ দিনেও।

ওয়ার্ক অর্ডার মোতাবেক চলতি বছরের ১০ই মে ব্রিজটির কাজ শেষ হওয়ার কথা ছিল।
১৫ই জুন সোমবার সরজমিনে দেখা যায় ব্রিজটির নির্মাণকাজ এখনো চলমান রয়েছে। এমন অবস্থায় ব্রিজের পশ্চিম পাশের উত্তর এবং দক্ষিণ অংশের নিচে মূল পিলারে ফাটল দেখা দিয়েছে। আর ওই ঠিকাদারের কর্মচারীগণ সিমেন্টের আস্তর দিয়ে ফাটল ঢেকে দেয়ার কাজে ব্যস্ত সময় পার করছে।

আরও পড়ুনঃ  নিজের ভুলেই কোতোয়ালি থানার সামনে আটক ফুলপুরের আ’লীগ নেতা

এ সময় স্থানীয়রা অভিযোগ করে জানান, নির্মাণকাজ শেষ হলে ব্রিজটি দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষজন ও ভারী যানবাহন যাতায়াত করবে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ সঠিকভাবে করেনি।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ জনের কারাদণ্ড