Dhaka ১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সভা

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সভা

সাতক্ষীরার কালিগঞ্জে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কৃষি খাতকে আরও টেকসই ও লাভজনক করার লক্ষ্যে জলবায়ু-সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ (বিডি-২০১৭) শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন ২০২৬) বেলা ১১টায় নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ)-এর আয়োজনে এবং হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় কালিগঞ্জ উপজেলায় এ সভা অনুষ্ঠিত হয়।

এনজিএফ-এর পরিচালক (মাইক্রোফিন্যান্স) মো. আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় 'প্রেরণা' এনজিও'র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিরেক্টর প্রোগ্রাম ডেভিড গোমেজ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিব আহমেদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, আইসিটি কর্মকর্তা হেমেন্দ্র নাথ, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী, কৃষক প্রতিনিধি এবং প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন সভায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এনজিএফ-এর হেড অব মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন এস. এম. মাহবুব আলম। পরে প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম ও সম্ভাব্য সুফল তুলে ধরে বিস্তারিত উপস্থাপনা করেন প্রকল্প সমন্বয়কারী শেখ তারিকুল ইসলাম।

উন্মুক্ত আলোচনা পর্বে অংশ গ্রহণ কারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের রিজিওনাল প্রজেক্ট ম্যানেজার মনিরা সুলতানা এবং এনজিএফ-এর প্রতিনিধিরা।

বক্তারা তাঁদের বক্তব্যে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সকলের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে কালিগঞ্জ উপজেলাকে প্রকল্প বাস্তবায়নের জন্য নির্বাচিত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি খাতে অভিযোজন মূলক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রকল্পটির সফল বাস্তবায়নের মাধ্যমে এলাকার কৃষক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি

সভাপতির সমাপনী বক্তব্যে মো. আলমগীর কবির উপস্থিত সকলকে অংশ গ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং প্রকল্পের সফল বাস্তবায়নে সকল অংশীজনের অব্যাহত সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সভা

আপডেটের সময়: ০৯:০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সভা

সাতক্ষীরার কালিগঞ্জে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কৃষি খাতকে আরও টেকসই ও লাভজনক করার লক্ষ্যে জলবায়ু-সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ (বিডি-২০১৭) শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন ২০২৬) বেলা ১১টায় নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ)-এর আয়োজনে এবং হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় কালিগঞ্জ উপজেলায় এ সভা অনুষ্ঠিত হয়।

এনজিএফ-এর পরিচালক (মাইক্রোফিন্যান্স) মো. আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব)

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিরেক্টর প্রোগ্রাম ডেভিড গোমেজ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিব আহমেদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, আইসিটি কর্মকর্তা হেমেন্দ্র নাথ, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী, কৃষক প্রতিনিধি এবং প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন সভায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন