Dhaka ০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

কালিগঞ্জে স্বাধীনতা দিবস ও ঈদ আনন্দ মেলা উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যের মিলনমেলা

মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ আনন্দকে কেন্দ্র করে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বন্দকাটি গোল ক্লাবের মাঠে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকেই মাঠজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে। নব দিগন্ত যুব সংঘ (গোল ক্লাব)-এর আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় ছিল লাঠিখেলা, হাঁস ধরা, মোরগ লড়াইসহ নানা গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা। পাশাপাশি কবিতা আবৃত্তি ও গজল পরিবেশনা দর্শনার্থীদের মাঝে ভিন্নমাত্রা যোগ করে।

আরও পড়ুনঃ  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

অনুষ্ঠানে প্রধান সহযোগিতায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সিরাজিয়া পারভেজ টুটুল। তিনি বলেন, গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন অত্যন্ত জরুরি। এতে নতুন প্রজন্ম আমাদের শেকড়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়।

আরও পড়ুনঃ  কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

দিনব্যাপী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য আব্দুস সালাম, ইউপি সদস্যা লাইলী পারভীন, বিশিষ্ট ব্যবসায়ী আজিবর সরদার ও মোস্তাফিজুর খন্দকার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা এবং পল্লীকবি শেখ মোঃ আনছার আলী প্রমুখ।

মাঠের চারপাশে ভিড় জমায় বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো দর্শনার্থী। কানায় কানায় পূর্ণ মাঠে উৎসাহী জনতার উপস্থিতি পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও মুখর। অংশগ্রহণকারীদের মধ্যে নারী ও পুরুষ উভয়েরই স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুনঃ  খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে

আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতি জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। দিনশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

কালিগঞ্জে স্বাধীনতা দিবস ও ঈদ আনন্দ মেলা উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যের মিলনমেলা

আপডেটের সময়: ০৭:৪৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ আনন্দকে কেন্দ্র করে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বন্দকাটি গোল ক্লাবের মাঠে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকেই মাঠজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে। নব দিগন্ত যুব সংঘ (গোল ক্লাব)-এর আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় ছিল লাঠিখেলা, হাঁস ধরা, মোরগ লড়াইসহ নানা গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা। পাশাপাশি কবিতা আবৃত্তি ও গজল পরিবেশনা দর্শনার্থীদের মাঝে ভিন্নমাত্রা যোগ করে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় 'প্রেরণা' এনজিও'র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

অনুষ্ঠানে প্রধান সহযোগিতায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সিরাজিয়া পারভেজ টুটুল। তিনি বলেন, গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন অত্যন্ত জরুরি। এতে নতুন প্রজন্ম আমাদের শেকড়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়।

আরও পড়ুনঃ  যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা