Dhaka ১১:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

গোবিন্দগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নেপথ্যে পারিবারিক কলহ

গোবিন্দগঞ্জ উপজেলায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নেপথ্যে পারিবারিক কলহ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নে ফিরোজ কবির নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার শিবপুর কানিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নিহত ফিরোজ কবির ওই গ্রামেরই বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ফিরোজের ঘরের তীরের সঙ্গে তার মরদেহ ঝুলতে দেখে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে গোবিন্দগঞ্জ থানার এসআই মোমিনুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং দুপুরে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি

এলাকাবাসীর ধারণা, দীর্ঘদিন ধরে চলে আসা পারিবারিক দ্বন্দ্ব ও কলহের জের ধরে এই মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) স্বপন কুমার ভট্টাচার্য জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে এসেছে।

আরও পড়ুনঃ  যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

গোবিন্দগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নেপথ্যে পারিবারিক কলহ

আপডেটের সময়: ০৭:৫৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

গোবিন্দগঞ্জ উপজেলায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নেপথ্যে পারিবারিক কলহ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নে ফিরোজ কবির নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার শিবপুর কানিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি

নিহত ফিরোজ কবির ওই গ্রামেরই বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ফিরোজের ঘরের তীরের সঙ্গে তার মরদেহ ঝুলতে দেখে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে গোবিন্দগঞ্জ থানার এসআই মোমিনুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং দুপুরে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

আরও পড়ুনঃ  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন