Dhaka ০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যশোর সীমান্তে গাঁজা ও চোরাচালানী মালামাল জব্দ বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে কোহলির নতুন মাইলফলক! কিশোর অপরাধবিরোধী অভিযানে চট্টগ্রামে আটক ৪৪৫ গাজীপুরের আশপাশে হঠাৎ এলপিজি গ্যাসের সংকট, বেড়েছে দাম সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত গোপালগঞ্জ মধুমতী খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার : সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন মাদকবিরোধী অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ওবায়দুল্লাহ আটক সাতক্ষীরায় পরকীয়া করে অন্যের স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ মেম্বারের বিরুদ্ধে

চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের তদারকিতে সুশৃঙ্খল তেল বিতরণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা এলাকায় জ্বালানি তেল বিতরণ কার্যক্রম সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। স্থানীয় তেল ডিলার আনছার আলী কৃষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে এ তেল বিক্রি করেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী এ কার্যক্রম চলে।

জ্বালানি সংকটের কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা সাধারণ মানুষ ও কৃষকদের কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়। এতে কৃষক, পরিবহন চালক এবং বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ গ্রহণ করে নির্ধারিত নিয়ম মেনে তেল সংগ্রহ করেন। ফলে এলাকায় কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে স্বর্ণের দোকানে লকার ভেঙে সোনা-রুপা ও নগদ টাকা চুরি

তেল বিতরণ কার্যক্রমে সার্বিক তদারকিতে ছিলেন উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আফছার উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, ইউনিয়ন জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মাষ্টার ইউনুস আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  গাজীপুরের আশপাশে হঠাৎ এলপিজি গ্যাসের সংকট, বেড়েছে দাম

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আগেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। ক্রেতাদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে পর্যায়ক্রমে তেল সরবরাহ করা হয়। ফলে পুরো কার্যক্রম জুড়ে শৃঙ্খলা বজায় থাকে এবং কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।

আরও পড়ুনঃ  সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র

এ সময় প্রত্যেক গ্রাহককে মাথাপিছু ৫ লিটার করে ডিজেল প্রদান করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে চলমান জ্বালানি সংকটের সময় সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করা সম্ভব হবে।

জনপ্রিয় পোস্ট

যশোর সীমান্তে গাঁজা ও চোরাচালানী মালামাল জব্দ

চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের তদারকিতে সুশৃঙ্খল তেল বিতরণ

আপডেটের সময়: ০৫:০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা এলাকায় জ্বালানি তেল বিতরণ কার্যক্রম সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। স্থানীয় তেল ডিলার আনছার আলী কৃষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে এ তেল বিক্রি করেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী এ কার্যক্রম চলে।

জ্বালানি সংকটের কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা সাধারণ মানুষ ও কৃষকদের কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়। এতে কৃষক, পরিবহন চালক এবং বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ গ্রহণ করে নির্ধারিত নিয়ম মেনে তেল সংগ্রহ করেন। ফলে এলাকায় কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ মাদক নির্মূলে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস -- এমপি

তেল বিতরণ কার্যক্রমে সার্বিক তদারকিতে ছিলেন উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আফছার উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, ইউনিয়ন জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মাষ্টার ইউনুস আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  মাদকবিরোধী অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ওবায়দুল্লাহ আটক

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আগেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। ক্রেতাদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে পর্যায়ক্রমে তেল সরবরাহ করা হয়। ফলে পুরো কার্যক্রম জুড়ে শৃঙ্খলা বজায় থাকে এবং কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।

আরও পড়ুনঃ  সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন