যশোরের চৌগাছায় সন্ত্রাসী হা*মলায় গুরুত্বর আহত চৌগাছা পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, প্যানেল মেয়র ও স্বেচ্ছাসেবক লীগ নেতা ” শাহিনুর রহমান শাহিন ( ৪৫ ), গত ( ২৩ই ফেব্রুয়ারি ২০২৬ ) সোমবার সন্ধ্যা আনুমানিক ০৭:৩০ মিনিটের সময় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ( পিজি ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মারা যান।
গত ( ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ ) বেলা আনুমানিক ১১:০০ টার সময় চৌগাছা শহরের তার ব্যবসা প্রতিষ্ঠান ( দোকান ) থেকে বাড়ি যাওয়ার পথে কুঁঠিপাড়া মোড়ে স্থানীয়দের সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন সাবেক এই কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহিনুর রহমান শাহিন। এসময় পেছন দিক থেকে এসে স্থানীয় সন্ত্রাসীরা এসএস পাইপ দিয়ে মাথায় সজোরে আঘাত করে, এতে গুরুত্বর আঘাতপ্রাপ্ত অর্থাৎ আহত হন শাহিনুর রহমান শাহিন।
উপস্থিত জনতা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমেই চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল ( সদর ) হাসপাতালে রেফার্ড করেন, সেখানে শাহিনুর রহমান শাহিন -এর অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ( পিজি ) হাসপাতালে ভর্তি করা হলে বুধবার ভোরে তার মাথায় একটি অপারেশন করা হয়।
অপারেশন শেষে চিকিৎসকরা বলেছিলেন যে, ৭২ ঘন্টা না পার হলে কিছুই বলা যাবে না, কিন্তু ৭২ ঘন্টা পার হলেও শাহিনুর রহমান শাহিন -এর জ্ঞান ফেরেনি। অবশেষে গত ২৩ই ফেব্রুয়ারি সোমবার আনুমানিক সন্ধ্যা ০৭:৩০ মিনিটের সময় চিকিৎসকরা শাহিনুর রহমান শাহিন -কে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ ( ওসি ) রেজাউল ইসলাম বলেন যে, শুনেছি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সাবেক কাউন্সিলর শাহীন মারা গেছে। কিন্তু এখনো এ সংক্রান্ত বিষয়ে কোনো ডকুমেন্টস্ পায়নি। এ বিষয়ে শাহিনের পরিবারের পক্ষ থেকেও কোনো লিখিত অভিযোগ করা হয়নি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















