Dhaka ০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, অভিযুক্ত আটক।

মাদক সেবনের প্রতিবাদ করায় নিজের জন্মদাতা পিতাকে পিটিয়ে হত্যার এক নৃশংস ঘটনা ঘটেছে চট্টগ্রামের মিরসরাইয়ে। নিহত বৃদ্ধের নাম আহমদ ডিলার (৭০)। এই ঘটনায় ঘাতক ছেলে ইব্রাহীম হোসেন মিলনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের ভারত সীমান্তবর্তী পূর্ব অলিনগর বিশ্বটিলা গ্রামে এ বর্বরোচিত ঘটনাটি ঘটে।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মিলন দীর্ঘদিন ধরে মারাত্মকভাবে মাদকাসক্ত ছিলেন। মাদকের পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়াতেন তিনি। পরিবার থেকে বারবার চেষ্টা করেও তাকে এই অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনা যায়নি, উল্টো দিন দিন সে আরও বেপরোয়া হয়ে ওঠে।

শুক্রবার রাতে বাড়িতে মাদক সেবন করা নিয়ে বাবা আহমদ ডিলারের সাথে মিলনের তীব্র কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিলন লাঠি দিয়ে তার বৃদ্ধ বাবাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। লাঠির আঘাতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান আহমদ ডিলার। পরিবারের অন্য সদস্যরা তাকে বাঁচানোর বা হাসপাতালে নেওয়ার সুযোগও পাননি।

আরও পড়ুনঃ  যশোরে বিজিবি'র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

হত্যাকাণ্ডের খবর পেয়ে দ্রুত অ্যাকশনে যায় জোরারগঞ্জ থানা পুলিশ। রাত ১২টার দিকে অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলে মিলনকে আটক করা হয় এবং নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুনঃ  পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের:

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম জানান:

“মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতেই যে বাবার মৃত্যু হয়েছে, তা প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। আমরা অভিযুক্ত ছেলেকে আটক করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

জনপ্রিয় পোস্ট

রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, অভিযুক্ত আটক।

আপডেটের সময়: ০৯:২২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, অভিযুক্ত আটক।

মাদক সেবনের প্রতিবাদ করায় নিজের জন্মদাতা পিতাকে পিটিয়ে হত্যার এক নৃশংস ঘটনা ঘটেছে চট্টগ্রামের মিরসরাইয়ে। নিহত বৃদ্ধের নাম আহমদ ডিলার (৭০)। এই ঘটনায় ঘাতক ছেলে ইব্রাহীম হোসেন মিলনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের ভারত সীমান্তবর্তী পূর্ব অলিনগর বিশ্বটিলা গ্রামে এ বর্বরোচিত ঘটনাটি ঘটে।

আরও পড়ুনঃ  জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মিলন দীর্ঘদিন ধরে মারাত্মকভাবে মাদকাসক্ত ছিলেন। মাদকের পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়াতেন তিনি। পরিবার থেকে বারবার চেষ্টা করেও তাকে এই অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনা যায়নি, উল্টো দিন দিন সে আরও বেপরোয়া হয়ে ওঠে।

শুক্রবার রাতে বাড়িতে মাদক সেবন করা নিয়ে বাবা আহমদ ডিলারের সাথে মিলনের তীব্র কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিলন লাঠি দিয়ে তার বৃদ্ধ বাবাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। লাঠির আঘাতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান আহমদ ডিলার। পরিবারের অন্য সদস্যরা তাকে বাঁচানোর বা হাসপাতালে নেওয়ার সুযোগও পাননি।

আরও পড়ুনঃ  বেনাপোল সীমান্তে বিজিবি'র অভিযানে বিদেশী মদ জব্দ

হত্যাকাণ্ডের খবর পেয়ে দ্রুত অ্যাকশনে যায় জোরারগঞ্জ থানা পুলিশ। রাত ১২টার দিকে অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলে মিলনকে আটক করা হয় এবং নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুনঃ  বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল