Dhaka ০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার কালিগঞ্জের কৃষ্ণনগরে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ,পরিচ্ছন্নতা অভিযান শুরু গোপালগঞ্জের ৬ জনকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে কালিগঞ্জে আটক  গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বিমানবন্দর এলাকায় থাকতেন চালক সেজে, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্য :- বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ সাতক্ষীরায় এক বিদ্যালয়ের ১৩ ছাত্রীর গোপনে বাল্যবিয়ে, ফেরানোর উদ্যোগ

জেন্নাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জেন্নাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার জাহেদুল ইসলাম জেন্নাত (৪৫) হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুরে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নিহতের স্বজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িত সকলের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

আরও পড়ুনঃ  চার বছরেও চালু হয়নি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র

বক্তারা বলেন, সরকারি রাস্তা সংস্কার ও জনসাধারণের চলাচল নিশ্চিত করাকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে উমর মজিদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডাংঘাট এলাকায় জাহেদুল ইসলাম জেন্নাতের ওপর হামলা চালানো হয়। ওই হামলায় তিনি নিহত হন। তাদের অভিযোগ, ঘটনার পর কয়েকজনকে আটক করা হলেও মামলার প্রধান অভিযুক্তসহ একাধিক আসামি এখনও গ্রেপ্তারের বাইরে রয়েছেন। তারা রাজনৈতিক বা অন্য কোনো প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান।

আরও পড়ুনঃ  মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পৌরসভা গড়তে চান ইমদাদুল হক ইমদাদ

মানববন্ধনে নিহতের স্ত্রী ও সন্তান আবেগঘন বক্তব্যে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

পরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তার, দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার বিচার, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, নিহতের পরিবারের নিরাপত্তা প্রদান এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবি জানানো হয়।

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

স্মারকলিপি গ্রহণের পর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মামলার তদন্ত চলমান রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত আছে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে আইনের বাইরে রাখা হবে না বলেও তারা আশ্বস্ত করেন।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার

জেন্নাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আপডেটের সময়: ০৭:৩৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

জেন্নাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার জাহেদুল ইসলাম জেন্নাত (৪৫) হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুরে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নিহতের স্বজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িত সকলের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ,পরিচ্ছন্নতা অভিযান শুরু

বক্তারা বলেন, সরকারি রাস্তা সংস্কার ও জনসাধারণের চলাচল নিশ্চিত করাকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে উমর মজিদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডাংঘাট এলাকায় জাহেদুল ইসলাম জেন্নাতের ওপর হামলা চালানো হয়। ওই হামলায় তিনি নিহত হন। তাদের অভিযোগ, ঘটনার পর কয়েকজনকে আটক করা হলেও মামলার প্রধান অভিযুক্তসহ একাধিক আসামি এখনও গ্রেপ্তারের বাইরে রয়েছেন। তারা রাজনৈতিক বা অন্য কোনো প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান।

আরও পড়ুনঃ  চার বছরেও চালু হয়নি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র

মানববন্ধনে নিহতের স্ত্রী ও সন্তান আবেগঘন বক্তব্যে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

পরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তার, দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার বিচার, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, নিহতের পরিবারের নিরাপত্তা প্রদান এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবি জানানো হয়।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় এক বিদ্যালয়ের ১৩ ছাত্রীর গোপনে বাল্যবিয়ে, ফেরানোর উদ্যোগ