Dhaka ০২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার কালিগঞ্জের কৃষ্ণনগরে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ,পরিচ্ছন্নতা অভিযান শুরু গোপালগঞ্জের ৬ জনকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে কালিগঞ্জে আটক  গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বিমানবন্দর এলাকায় থাকতেন চালক সেজে, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্য :- বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ সাতক্ষীরায় এক বিদ্যালয়ের ১৩ ছাত্রীর গোপনে বাল্যবিয়ে, ফেরানোর উদ্যোগ

ঝিকরগাছায় কৃষকের স্বপ্নভঙ্গ: কেটে ফেলা হলো ১৮৬টি পেঁপে গাছ ও শশার বান, ক্ষতি ৩ লাখ টাকা

যশোরের ঝিকরগাছায় রাতের আঁধারে এক কৃষকের পেঁপে গাছ ও শশার বান কেটে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক। এ ঘটনায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ,পরিচ্ছন্নতা অভিযান শুরু

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গদখালী ইউনিয়নের বেনেয়ালী মানিকতলা মাঠে ১৫ কাঠা জমি লিজ নিয়ে পেঁপে ও ৫ কাঠা জমিতে শশা চাষ করছিলেন কৃষক নিজাম পাটোয়ারী। তার পেঁপে বাগানে প্রায় ৩০০টি গাছের মধ্যে ১৮৬টি গাছ ফল সংগ্রহের উপযোগী হয়ে উঠেছিল। গত ৭ সেপ্টেম্বর রাত ১১টা থেকে ৮ সেপ্টেম্বর ভোর ৪টার মধ্যে কোনো একসময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মাঠে প্রবেশ করে ১৮৬টি ফলনশীল পেঁপে গাছ গোড়া থেকে কেটে ফেলে। একই সময়ে শশা ক্ষেতের ৭টি বানও কেটে তছনছ করে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভুক্তভোগী কৃষক নিজাম পাটোয়ারী জানান, বহু কষ্ট ও অর্থ ব্যয় করে তিনি ফসলগুলো বড় তুলেছিলেন। কারো সঙ্গে তার কোনো শত্রুতা নেই উল্লেখ করে তিনি বলেন, “হঠাৎ করে কে বা কারা রাতের আঁধারে আমার এই সর্বনাশ করল বুঝতে পারছি না। এক রাতেই আমার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়ে গেল।

আরও পড়ুনঃ  বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, কৃষক নিজাম পাটোয়ারীর একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে নির্দিষ্ট কারো নাম উল্লেখ করা হয়নি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার

ঝিকরগাছায় কৃষকের স্বপ্নভঙ্গ: কেটে ফেলা হলো ১৮৬টি পেঁপে গাছ ও শশার বান, ক্ষতি ৩ লাখ টাকা

আপডেটের সময়: ০৭:৩৬:১০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

ঝিকরগাছায় কৃষকের স্বপ্নভঙ্গ: কেটে ফেলা হলো ১৮৬টি পেঁপে গাছ ও শশার বান, ক্ষতি ৩ লাখ টাকা

যশোরের ঝিকরগাছায় রাতের আঁধারে এক কৃষকের পেঁপে গাছ ও শশার বান কেটে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক। এ ঘটনায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ  বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গদখালী ইউনিয়নের বেনেয়ালী মানিকতলা মাঠে ১৫ কাঠা জমি লিজ নিয়ে পেঁপে ও ৫ কাঠা জমিতে শশা চাষ করছিলেন কৃষক নিজাম পাটোয়ারী। তার পেঁপে বাগানে প্রায় ৩০০টি গাছের মধ্যে ১৮৬টি গাছ ফল সংগ্রহের উপযোগী হয়ে উঠেছিল। গত ৭ সেপ্টেম্বর রাত ১১টা থেকে ৮ সেপ্টেম্বর ভোর ৪টার মধ্যে কোনো একসময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মাঠে প্রবেশ করে ১৮৬টি ফলনশীল পেঁপে গাছ গোড়া থেকে কেটে ফেলে। একই সময়ে শশা ক্ষেতের ৭টি বানও কেটে তছনছ করে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  বিমানবন্দর এলাকায় থাকতেন চালক সেজে, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্য :-

ভুক্তভোগী কৃষক নিজাম পাটোয়ারী জানান, বহু কষ্ট ও অর্থ ব্যয় করে তিনি ফসলগুলো বড় তুলেছিলেন। কারো সঙ্গে তার কোনো শত্রুতা নেই উল্লেখ করে তিনি বলেন, “হঠাৎ করে কে বা কারা রাতের আঁধারে আমার এই সর্বনাশ করল বুঝতে পারছি না। এক রাতেই আমার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়ে গেল।

আরও পড়ুনঃ  TIME Magazine-এর বিশেষ ফিচারে সাকিফ শামীম ও ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল