Dhaka ১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

ঝিকরগাছায় গভীর নলকূপের দুই ট্রান্সফরমার চুরি, থানায় অভিযোগ

যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মাঠে একটি গভীর নলকূপ থেকে দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মো. মোক্তার আলী ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী মো. মোক্তার আলী (৬২) উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত হাজের মোড়লের ছেলে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় ২ আসামীসহ সাড়ে ২৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

থানায় দেওয়া অভিযোগে তিনি উল্লেখ করেন, শ্রীরামপুর উত্তরপাড়া মাঠে তাঁর মালিকানাধীন একটি গভীর নলকূপ রয়েছে। সেখানে নিজস্ব অর্থায়নে কেনা ১০ কেভি ক্ষমতার তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার স্থাপন করা ছিল। গত ১১ জুলাই রাত প্রায় ৯টার দিকে তিনি ট্রান্সফরমারগুলো দেখে বাড়িতে চলে যান।

আরও পড়ুনঃ  মীর বাবরজান বরুণ স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ঢালীপাড়া একাদশ জয়ী।

পরদিন ১২ জুলাই (রবিবার) সকাল ৯টার দিকে মাঠে গিয়ে তিনি দেখতে পান, বৈদ্যুতিক পিলার থেকে দুটি ট্রান্সফরমার খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও ট্রান্সফরমারগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত কৃষক জানান, ট্রান্সফরমার চুরির কারণে গভীর নলকূপটি বর্তমানে অচল হয়ে পড়েছে। এতে মাঠের আবাদি জমিতে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত ট্রান্সফরমার উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

এ বিষয়ে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

ঝিকরগাছায় গভীর নলকূপের দুই ট্রান্সফরমার চুরি, থানায় অভিযোগ

আপডেটের সময়: ০৯:১৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

ঝিকরগাছায় গভীর নলকূপের দুই ট্রান্সফরমার চুরি, থানায় অভিযোগ

যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মাঠে একটি গভীর নলকূপ থেকে দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মো. মোক্তার আলী ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী মো. মোক্তার আলী (৬২) উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত হাজের মোড়লের ছেলে।

আরও পড়ুনঃ  বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ