Dhaka ০৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

ঝিকরগাছায় বেওয়ারিশ কুকুরের তাণ্ডব, গুরুতর আহত ৩ বছরের শিশু

যশোরের ঝিকরগাছা পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় বেড়েছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। দলবদ্ধ কুকুরের হামলায় গুরুতর আহত হয়ে খুলনার একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে তিন বছরের শিশু সাওবান। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার কয়েকটি অস্ত্রোপচার প্রয়োজন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট সন্ধ্যায় ঝিকরগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কলোনীপাড়ার বাসিন্দা আব্দুল্লাহ আল মাহবুবের তিন বছরের ছেলে সাওবান বাড়ির সামনে রাস্তায় বের হলে দলবদ্ধ বেওয়ারিশ কুকুর তার ওপর হামলা চালায়। এতে শিশুটির শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়।

আরও পড়ুনঃ  সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

পরে তাকে সংকটাপন্ন অবস্থায় খুলনার রয়েল মোড় এলাকার আব্দুস সামাদ মেমোরিয়াল ক্লিনিকে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। পরিবারের সদস্যরা জানান, এ পর্যন্ত শিশুটির চিকিৎসায় প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে। চিকিৎসকেরা কয়েকটি অস্ত্রোপচারের কথা জানিয়েছেন। দরিদ্র পরিবারটি চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় রয়েছে।

স্থানীয়রা জানান, ঝিকরগাছা পৌরসভা ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের রাস্তাঘাটে দলবদ্ধভাবে বেওয়ারিশ কুকুর ঘুরে বেড়াচ্ছে। এসব কুকুর মানুষ ছাড়াও গৃহপালিত পশু, হাঁস-মুরগির ওপর হামলা করছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় ফাজিল (স্নাতক) পরীক্ষা নকল মুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অভিভাবকদের অভিযোগ, কুকুরের ভয়ে ছোট শিশুরা একা রাস্তায় বের হতে পারছে না। অনেক অভিভাবক সন্তানদের স্কুলে যাতায়াত নিয়েও উদ্বিগ্ন। ভোর ও সন্ধ্যার পর বেওয়ারিশ কুকুরের উৎপাত বেশি থাকায় প্রবীণ ও বয়স্ক ব্যক্তিরাও প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে ভয় পাচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে উপজেলায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বাড়লেও তা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ঝিকরগাছা থানায় চুরির অভিযোগ দায়ের করে নিরাপত্তাহীনতায় নারী

এ বিষয়ে ঝিকরগাছা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। সরকারি নিষেধাজ্ঞা থাকায় কুকুর নিধন করা সম্ভব নয়। তবে দ্রুত সময়ের মধ্যে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। পাশাপাশি বন্ধ্যাকরণের মাধ্যমে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হবে।’

স্থানীয়দের দাবি, শুধু একটি শিশুর ওপর হামলার পর নয়, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে দ্রুত কার্যকর ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেওয়া জরুরি।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

ঝিকরগাছায় বেওয়ারিশ কুকুরের তাণ্ডব, গুরুতর আহত ৩ বছরের শিশু

আপডেটের সময়: ০৬:৫৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

ঝিকরগাছায় বেওয়ারিশ কুকুরের তাণ্ডব, গুরুতর আহত ৩ বছরের শিশু

যশোরের ঝিকরগাছা পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় বেড়েছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। দলবদ্ধ কুকুরের হামলায় গুরুতর আহত হয়ে খুলনার একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে তিন বছরের শিশু সাওবান। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার কয়েকটি অস্ত্রোপচার প্রয়োজন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট সন্ধ্যায় ঝিকরগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কলোনীপাড়ার বাসিন্দা আব্দুল্লাহ আল মাহবুবের তিন বছরের ছেলে সাওবান বাড়ির সামনে রাস্তায় বের হলে দলবদ্ধ বেওয়ারিশ কুকুর তার ওপর হামলা চালায়। এতে শিশুটির শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়।

আরও পড়ুনঃ  ঝিকরগাছা থানায় চুরির অভিযোগ দায়ের করে নিরাপত্তাহীনতায় নারী

পরে তাকে সংকটাপন্ন অবস্থায় খুলনার রয়েল মোড় এলাকার আব্দুস সামাদ মেমোরিয়াল ক্লিনিকে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। পরিবারের সদস্যরা জানান, এ পর্যন্ত শিশুটির চিকিৎসায় প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে। চিকিৎসকেরা কয়েকটি অস্ত্রোপচারের কথা জানিয়েছেন। দরিদ্র পরিবারটি চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় রয়েছে।

স্থানীয়রা জানান, ঝিকরগাছা পৌরসভা ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের রাস্তাঘাটে দলবদ্ধভাবে বেওয়ারিশ কুকুর ঘুরে বেড়াচ্ছে। এসব কুকুর মানুষ ছাড়াও গৃহপালিত পশু, হাঁস-মুরগির ওপর হামলা করছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় ফাজিল (স্নাতক) পরীক্ষা নকল মুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অভিভাবকদের অভিযোগ, কুকুরের ভয়ে ছোট শিশুরা একা রাস্তায় বের হতে পারছে না। অনেক অভিভাবক সন্তানদের স্কুলে যাতায়াত নিয়েও উদ্বিগ্ন। ভোর ও সন্ধ্যার পর বেওয়ারিশ কুকুরের উৎপাত বেশি থাকায় প্রবীণ ও বয়স্ক ব্যক্তিরাও প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে ভয় পাচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে উপজেলায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বাড়লেও তা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন