Dhaka ১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

ঝিকরগাছায় হাজিরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার (১৯ জুলাই) দিবাগত রাতে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির একটি কক্ষে এ চুরির ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, চোরেরা তৃতীয় শ্রেণির কক্ষের উত্তর পাশের একটি জানালার নিচের অংশ কেটে ভেতরে প্রবেশ করে। পরে কক্ষে থাকা দুটি সিলিং ফ্যান এবং বিদ্যালয়ের খিচুড়ি রান্নার কাজে ব্যবহৃত তিনটি ডেক্সি চুরি করে নিয়ে যায়। যাওয়ার সময় কক্ষের ভেতরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো করে রেখে যায়।

আরও পড়ুনঃ  চোটের কারণে 'দ্য হান্ড্রেড' থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ

রোববার সকালে বিদ্যালয়ে এসে শিক্ষকরা জানালার নিচের অংশ কাটা এবং কক্ষের ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে তারা ঘটনাস্থলে ভিড় করেন।

আরও পড়ুনঃ  যশোর নাগরিক অধিকার আন্দোলনের নতুন কমিটি গঠন

শিক্ষার্থীদের কয়েকজন অভিভাবক ও স্থানীয় বাসিন্দার ধারণা, আশপাশের কিছু নেশাগ্রস্ত ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার শাহাজাদী বানু বলেন, “সকালে বিদ্যালয়ে এসে চুরির বিষয়টি জানতে পারি। বর্তমানে উপজেলা শিক্ষা অফিসে এসেছি। এখান থেকে ফিরে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ করব।”

আরও পড়ুনঃ  গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ

এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

ঝিকরগাছায় হাজিরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

আপডেটের সময়: ০৫:০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

ঝিকরগাছায় হাজিরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার (১৯ জুলাই) দিবাগত রাতে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির একটি কক্ষে এ চুরির ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, চোরেরা তৃতীয় শ্রেণির কক্ষের উত্তর পাশের একটি জানালার নিচের অংশ কেটে ভেতরে প্রবেশ করে। পরে কক্ষে থাকা দুটি সিলিং ফ্যান এবং বিদ্যালয়ের খিচুড়ি রান্নার কাজে ব্যবহৃত তিনটি ডেক্সি চুরি করে নিয়ে যায়। যাওয়ার সময় কক্ষের ভেতরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো করে রেখে যায়।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় ২ আসামীসহ সাড়ে ২৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

রোববার সকালে বিদ্যালয়ে এসে শিক্ষকরা জানালার নিচের অংশ কাটা এবং কক্ষের ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে তারা ঘটনাস্থলে ভিড় করেন।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'