Dhaka ০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

তাপদাহ ও বিদ্যুৎ সংকটে নাকাল ঝিকরগাছাবাসী, বাড়ছে অসুস্থতা

তীব্র গরম, ভ্যাপসা আবহাওয়া এবং দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সংকটে যশোরের ঝিকরগাছার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়েকদিন ধরে চলমান তাপদাহের সঙ্গে ঘন ঘন লোডশেডিং মানুষের দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলেছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্রমজীবী মানুষের মধ্যে গরমজনিত বিভিন্ন রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকায় দিনের অধিকাংশ সময়ই বিদ্যুৎ বিভ্রাট দেখা যাচ্ছে। কোথাও কোথাও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রচণ্ড গরমে ঘরের ভেতরে অবস্থান করাও কষ্টকর হয়ে পড়েছে। রাতে বিদ্যুৎ না থাকায় শিশু ও বয়স্কদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকাল থেকেই সূর্যের তীব্র তাপ অনুভূত হচ্ছে। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও অসহনীয় হয়ে ওঠে। এর মধ্যে ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় ফ্যান ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ হয়ে মানুষের ভোগান্তি বাড়ছে। ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা কার্যক্রম ও দৈনন্দিন কাজকর্মেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) সাইফুল ইসলাম বলেন, “বর্তমান আবহাওয়ায় গরমজনিত অসুস্থতার ঝুঁকি অনেক বেড়েছে। প্রতিদিনই পানিশূন্যতা, মাথা ঘোরা, দুর্বলতা ও ডায়রিয়ার মতো উপসর্গ নিয়ে রোগীরা হাসপাতালে আসছেন। শিশু, বয়স্ক এবং যারা দীর্ঘসময় রোদে কাজ করেন, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।

তিনি আরও বলেন, “তীব্র গরমে শরীরে পানির ঘাটতি দ্রুত তৈরি হয়। তাই সবাইকে বেশি বেশি পানি ও খাবার স্যালাইন পান করতে হবে। প্রয়োজন ছাড়া দুপুরের সময় বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে। অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আরও পড়ুনঃ  মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

খেটে খাওয়া মানুষদের দুর্ভোগ সবচেয়ে বেশি। রিকশাচালক, ভ্যানচালক, নির্মাণ শ্রমিক ও দিনমজুররা জীবিকার তাগিদে প্রখর রোদের মধ্যেই কাজ করছেন। ফলে তাদের মধ্যে গরমজনিত অসুস্থতার ঝুঁকি বাড়ছে। একই সঙ্গে বিদ্যুৎ সংকটের কারণে ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন।

স্থানীয়দের দাবি, চলমান তাপদাহ ও বিদ্যুৎ সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। অন্যথায় জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব)

তীব্র গরম ও বিদ্যুৎ সংকটের দ্বিমুখী চাপে ঝিকরগাছার জনজীবন যখন হাঁসফাঁস করছে, তখন স্বস্তির বৃষ্টি ও পরিস্থিতির উন্নতির অপেক্ষায় রয়েছেন উপজেলার লাখো মানুষ।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

তাপদাহ ও বিদ্যুৎ সংকটে নাকাল ঝিকরগাছাবাসী, বাড়ছে অসুস্থতা

আপডেটের সময়: ০৭:৪৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

তাপদাহ ও বিদ্যুৎ সংকটে নাকাল ঝিকরগাছাবাসী, বাড়ছে অসুস্থতা

তীব্র গরম, ভ্যাপসা আবহাওয়া এবং দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সংকটে যশোরের ঝিকরগাছার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়েকদিন ধরে চলমান তাপদাহের সঙ্গে ঘন ঘন লোডশেডিং মানুষের দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলেছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্রমজীবী মানুষের মধ্যে গরমজনিত বিভিন্ন রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকায় দিনের অধিকাংশ সময়ই বিদ্যুৎ বিভ্রাট দেখা যাচ্ছে। কোথাও কোথাও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রচণ্ড গরমে ঘরের ভেতরে অবস্থান করাও কষ্টকর হয়ে পড়েছে। রাতে বিদ্যুৎ না থাকায় শিশু ও বয়স্কদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকাল থেকেই সূর্যের তীব্র তাপ অনুভূত হচ্ছে। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও অসহনীয় হয়ে ওঠে। এর মধ্যে ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় ফ্যান ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ হয়ে মানুষের ভোগান্তি বাড়ছে। ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা কার্যক্রম ও দৈনন্দিন কাজকর্মেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) সাইফুল ইসলাম বলেন, “বর্তমান আবহাওয়ায় গরমজনিত অসুস্থতার ঝুঁকি অনেক বেড়েছে। প্রতিদিনই পানিশূন্যতা, মাথা ঘোরা, দুর্বলতা ও ডায়রিয়ার মতো উপসর্গ নিয়ে রোগীরা হাসপাতালে আসছেন। শিশু, বয়স্ক এবং যারা দীর্ঘসময় রোদে কাজ করেন, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।

তিনি আরও বলেন, “তীব্র গরমে শরীরে পানির ঘাটতি দ্রুত তৈরি হয়। তাই সবাইকে বেশি বেশি পানি ও খাবার স্যালাইন পান করতে হবে। প্রয়োজন ছাড়া দুপুরের সময় বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে। অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আরও পড়ুনঃ  মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

খেটে খাওয়া মানুষদের দুর্ভোগ সবচেয়ে বেশি। রিকশাচালক, ভ্যানচালক, নির্মাণ শ্রমিক ও দিনমজুররা জীবিকার তাগিদে প্রখর রোদের মধ্যেই কাজ করছেন। ফলে তাদের মধ্যে গরমজনিত অসুস্থতার ঝুঁকি বাড়ছে। একই সঙ্গে বিদ্যুৎ সংকটের কারণে ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন।

স্থানীয়দের দাবি, চলমান তাপদাহ ও বিদ্যুৎ সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। অন্যথায় জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

আরও পড়ুনঃ  অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু