Dhaka ০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’ রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’

তালায় উপজেলায় ১২ কোটি ৫৫ লক্ষ টাকা ব্যয়ে প্রশাসনিক ভবন নির্মাণ দ্রুত সম্পন্নের দাবি

সাতক্ষীরা জেলার তালা উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও মসজিদ নির্মাণ কার্যক্রমে ধীরগতি লক্ষ্য করা গেছে।
প্রকল্পটির প্রাথমিক চুক্তিমূল্য ছিল ১১ কোটি ২৯ লক্ষ ৬৫ হাজার ৯৮২ টাকা ১১ পয়সা। এতে ১০ শতাংশ নিম্নদরে দরপত্র দাখিল করে কাজ পায় রাজশাহীর সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া এলাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বরেন্দ্র কনস্ট্রাকশন (বাড়ি নং–১৪৬)।

পরবর্তীতে দ্বিতীয় ধাপে প্রকল্পের ব্যয় বৃদ্ধি করে ১২ কোটি ৫৫ লক্ষ ১৭ হাজার ৭৫৭ টাকা ৯০ পয়সা নির্ধারণ করা হয়। প্রকল্পটির মেয়াদ ২০২৫ সালের ১৩ অক্টোবর শেষ হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

প্রকল্পটি শুরু হয় ২০২৪ সালের ১৪ জুলাই এবং শেষ হওয়ার কথা ২০২৫ সালের ১৩ অক্টোবর। প্রকল্পটি বাস্তবায়ন করছে তালা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
উপজেলা এলজিইডি প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদারের তত্ত্বাবধানে উপ-সহকারী প্রকৌশলী বিজন কুমার মণ্ডল, এম.এ মামুন, আলম নস্ক্যাকার ও মো. উজ্জ্বল হোসেনসহ ৪ সদস্যবিশিষ্ট কমিটির মাধ্যমে কাজ বাস্তবায়ন করা হচ্ছে। কর্তৃপক্ষের নিয়মিত তদারকিতে প্রকল্পটি এগিয়ে চলছে।

উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার জানান, ভবনটির ফাউন্ডেশন ৬ তলা পর্যন্ত এবং ভবন নির্মাণ হবে ৫ তলা পর্যন্ত। নিচতলা ফাঁকা থাকবে। ইতোমধ্যে তৃতীয় তলা পর্যন্ত ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। প্রতিটি ঢালাইয়ের পর সেন্টারিং খুলতে এক মাস সময় লাগে।

তিনি আরও জানান, প্রকল্পটি বাস্তবায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২৬ সালের জুন মাসের মধ্যে ভবন হস্তান্তরের লক্ষ্যে দ্রুত গতিতে কাজ সম্পন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জনপ্রিয় পোস্ট

আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’

তালায় উপজেলায় ১২ কোটি ৫৫ লক্ষ টাকা ব্যয়ে প্রশাসনিক ভবন নির্মাণ দ্রুত সম্পন্নের দাবি

আপডেটের সময়: ০৭:৩৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬