Dhaka ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

তিস্তা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন।

তিস্তা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখাঁ ইউনিয়নের হাসারপাড় এলাকায় তিস্তা নদীর ভয়াবহ ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৪ মে) আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মোজাহিদ।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, সরকারি প্রকৌশলী মাইদুল ইসলাম,উপজেলা এনসিপির আহবায়ক জমায়েত হোসেন খোকন।এডভোকেট সাজ্জাদুর রহমান সাগর সদস্য সচিব রাজারহাট উপজেলা শাখা এনসিপি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

আরও পড়ুনঃ  যশোর নাগরিক অধিকার আন্দোলনের নতুন কমিটি গঠন

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তিস্তা নদীর অব্যাহত ভাঙনের কারণে প্রতিবছর নদী তীরবর্তী মানুষের বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। এতে করে স্থানীয় মানুষের জীবন-জীবিকা চরম হুমকির মুখে পড়েছে। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবির পরিপ্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে।

আরও পড়ুনঃ  বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ

সংসদ সদস্য ড. আতিক মোজাহিদ বলেন, “তিস্তা পাড়ের মানুষের দুর্ভোগ কমাতে সরকার কাজ করে যাচ্ছে। নদী ভাঙন রোধে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা পর্যায়ক্রমে গ্রহণ করা হবে। জিও ব্যাগ স্থাপনের মাধ্যমে ভাঙনের ঝুঁকি অনেকটাই কমে আসবে বলে আশা করছি।

আরও পড়ুনঃ  চোটের কারণে 'দ্য হান্ড্রেড' থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তিস্তার ভাঙনে তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। অনেকেই ইতোমধ্যে ঘরবাড়ি ও জমিজমা হারিয়েছেন। জিও ব্যাগ স্থাপনের কাজ শুরু হওয়ায় তারা কিছুটা আশাবাদী হয়ে উঠেছেন।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত ও টেকসইভাবে কাজ সম্পন্ন হলে এলাকার মানুষ নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

তিস্তা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন।

আপডেটের সময়: ০৭:৩৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

তিস্তা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখাঁ ইউনিয়নের হাসারপাড় এলাকায় তিস্তা নদীর ভয়াবহ ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৪ মে) আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মোজাহিদ।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, সরকারি প্রকৌশলী মাইদুল ইসলাম,উপজেলা এনসিপির আহবায়ক জমায়েত হোসেন খোকন।এডভোকেট সাজ্জাদুর রহমান সাগর সদস্য সচিব রাজারহাট উপজেলা শাখা এনসিপি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তিস্তা নদীর অব্যাহত ভাঙনের কারণে প্রতিবছর নদী তীরবর্তী মানুষের বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। এতে করে স্থানীয় মানুষের জীবন-জীবিকা চরম হুমকির মুখে পড়েছে। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবির পরিপ্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে।

আরও পড়ুনঃ  যশোরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক

সংসদ সদস্য ড. আতিক মোজাহিদ বলেন, “তিস্তা পাড়ের মানুষের দুর্ভোগ কমাতে সরকার কাজ করে যাচ্ছে। নদী ভাঙন রোধে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা পর্যায়ক্রমে গ্রহণ করা হবে। জিও ব্যাগ স্থাপনের মাধ্যমে ভাঙনের ঝুঁকি অনেকটাই কমে আসবে বলে আশা করছি।

আরও পড়ুনঃ  উপকূলের তৃষ্ণা মেটাতে এক তরুণের দীর্ঘ আন্দোলন