Dhaka ০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

দিনাজপুর পুলিশ লাইন্সে ‘বুদ্ধের ভুঁড়ি বাঁশ’-এর চারা রোপণ

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে দিনাজপুর পুলিশ লাইন্সে ‘বুদ্ধের ভুঁড়ি বাঁশ’ (Buddha’s Belly Bamboo)-এর চারা রোপণ করেছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।

শুক্রবার (১৭ জুলাই ২০২৬) অনুষ্ঠিত এ কর্মসূচিতে পুলিশ সুপার বলেন, পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি আরও বলেন, বর্তমান ও আগামী প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

‘বুদ্ধের ভুঁড়ি বাঁশ’ একটি দৃষ্টিনন্দন, দ্রুত বর্ধনশীল এবং পরিবেশবান্ধব বাঁশের প্রজাতি। এই বাঁশ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে অধিক পরিমাণ অক্সিজেন উৎপাদন, মাটির ক্ষয়রোধ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে এটি কার্যকর অবদান রাখে। এর বিশেষ আকৃতি ও সৌন্দর্যের কারণে যে কোনো স্থানের নান্দনিকতা বৃদ্ধি পায় এবং সবুজায়ন কর্মসূচিকে আরও সমৃদ্ধ করে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় 'প্রেরণা' এনজিও'র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

পরিবেশবান্ধব এ উদ্যোগের মাধ্যমে দিনাজপুর জেলা পুলিশ সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। এমন উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিমসহ দিনাজপুর জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

দিনাজপুর পুলিশ লাইন্সে ‘বুদ্ধের ভুঁড়ি বাঁশ’-এর চারা রোপণ

আপডেটের সময়: ০৭:৪৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

দিনাজপুর পুলিশ লাইন্সে ‘বুদ্ধের ভুঁড়ি বাঁশ’-এর চারা রোপণ

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে দিনাজপুর পুলিশ লাইন্সে ‘বুদ্ধের ভুঁড়ি বাঁশ’ (Buddha’s Belly Bamboo)-এর চারা রোপণ করেছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।

শুক্রবার (১৭ জুলাই ২০২৬) অনুষ্ঠিত এ কর্মসূচিতে পুলিশ সুপার বলেন, পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি আরও বলেন, বর্তমান ও আগামী প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুনঃ  খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে

‘বুদ্ধের ভুঁড়ি বাঁশ’ একটি দৃষ্টিনন্দন, দ্রুত বর্ধনশীল এবং পরিবেশবান্ধব বাঁশের প্রজাতি। এই বাঁশ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে অধিক পরিমাণ অক্সিজেন উৎপাদন, মাটির ক্ষয়রোধ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে এটি কার্যকর অবদান রাখে। এর বিশেষ আকৃতি ও সৌন্দর্যের কারণে যে কোনো স্থানের নান্দনিকতা বৃদ্ধি পায় এবং সবুজায়ন কর্মসূচিকে আরও সমৃদ্ধ করে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় ফাজিল (স্নাতক) পরীক্ষা নকল মুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত