শনিবার ৩১ শে জানুয়ারি সকাল ১১টায় দিনাজপুর পৌর ১১ নম্বর ওয়ার্ড মহিলা দলের আয়োজনে দপ্তরীপাড়া প্রাইমারি স্কুল মাঠ সংলগ্ন দিনাজপুর ৩ আসন বিএনপি’র মনোনীত প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচার প্রচারণার জনসভার স্বামীর জন্য ভোট চাইলেন প্রার্থীর স্বধর্মিনী শামীমা আলম।
দিনাজপুর পৌর মহিলা দলের ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদিকা হাসি আক্তার হীরার সঞ্চালনায়,জেলা মহিলা দলের সভানেত্রী নাজমা মশির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী জনসভায় মূল্যবান বক্তব্য রাখেন দিনাজপুর ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের স্বধর্মিনী শামীমা আলম,
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন,পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক স্বপ্না আক্তার,১১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুলহাস,সাবেক ১১ নম্বর ওয়ার্ড সভাপতি বাবলু,পৌর সহ-সভাপতি জাহিদুল ইসলাম ১১ নম্বর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ১১ নম্বর ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও এলাকাবাসীরা এ সময় উপস্থিত ছিলেন।
বিএনপির ধানের শীষের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের পক্ষে নির্বাচনী প্রচারণার লক্ষ্যে জনসভায় মূল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

























