Dhaka ০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

দু’দিনে সুন্দরবন থেকে সাতক্ষীরার ২২ জেলে অপহরণ

গত দু’দিনে সুন্দরবন থেকে জলদস্যু ‘আলিম’ ডন ও ‘নানাভাই বাহিনী’ সাতক্ষীরার ২২ জেলেকে অপহরণ করেছে। চুনকুড়ি, মালঞ্চ নদী, চালতেবেড়ে, মাইটভাঙা ও পশুরতলা খাল থেকে রবিবার সকাল থেকে সোমবার সন্ধ্যার মধ্যে এসব জেলেকে অপহরণ করা হয়।

অপহৃত জেলেরা হলেন, সিংহড়তলীর মোমনি ফকির (৩০), হরিনগরের মুর্শিদ আলম(৪০), ইসমাইল শেখ (২৮) ও আব্দুল করিম (৪৮), সেন্ট্রাল কালিনগরের আব্দুস সামাদ(৪০), কুলতলির মনোহর সরকার(৩৪), চুনকুড়ির আল মামুন(১৬), হুমায়ুন(২৬), মনিরুল(২৫), রবিউল(৩০) ও সঞ্জয়(৫২), বড় ভেটখালীর আল আমিন(৩৭, শাহাজান(৫০) ও আবুল বাসার বাবু(৩৫), কদমতলার রেজাউল (৩৫), দক্ষিন কদমতলার আব্দুস সালাম(৫৫) এবং ধুমঘাটের আবুল কালাম(৪০)।

অপহৃত জেলেদের মধ্যে পাঁচজনকে মুক্তিপণ পাঠানোর শর্তে ছেড়ে দিলেও এখনো ১৭ জেলেকে জলদস্যুরা জিম্মি করে রেখেছে।

আরও পড়ুনঃ  যশোরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক

ছেড়ে দেওয়া জেলেরা হলেন, কুলতলির ধ্রুব সরকার (৩৮), দক্ষিন কদমতলার হৃদয় মন্ডল (৫৩), হরিনগরের সবুর গাইন (৫০), সিংহড়তলীর সাইফুল ইসলাম (৩২) ও ইউনুস আলী(২৬)।

অপহৃতদের পরিবারের সদস্যরা এবং ফিরে আসা জেলেরা জানিয়েছেন, গত চার থেকে পাঁচদিন আগে সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ও কৈখালী স্টেশন থেকে পাস (অনুমতিপত্র) নিয়ে তারা সুন্দরবনে যান। এক পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে কদমতলা স্টেশনের আওতাধীন এলাকার বিভিন্ন খালে মাছ ও কাঁকড়া শিকারের সময় মুক্তিপণের দাবিতে ‘আলিম-ডন ওরফে আলিফ বাহিনী’ এবং ‘নানাভাই বাহিনীর’ সদস্যরা তাদের অন্তত ২৮ থেকে ৩০ সহযোগীকে অপহরণ করে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাদের মধ্যে ২২ জনের নাম পরিচয় নিশ্চিত করেন তারা।

আরও পড়ুনঃ  শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

নাম প্রকাশ না করার শর্তে জিম্মি জেলেদের স্বজনরা জানান, এখনো পর্যন্ত জলদস্যুরা মুক্তিপণের কোনো অঙ্ক জানায়নি। হয়তো মোবাইলের নেটওয়ার্কের মধ্যে ফিরে তারা মুক্তিপণ দাবি করতে পারে।

এদিকে ফিরে আসা জেলেরা জানিয়েছেন, একেবারে লোকালয়ের পাশ থেকে জলদস্যুরা জেলেদের তুলে নিয়ে যাচ্ছে। হরিনগর বাজার থেকে নৌ-পথে মাত্র ১০ থেকে ১২ মিনিট দূরত্বে থেকে তাদের কয়েকজনকে তুলে নিয়েছে নানাভাই ও আলিম বাহিনীর সদস্যরা।

আরও পড়ুনঃ  বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ

আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগে জলদস্যুরা একেবারে লোকালয়ের পার্শ্ববর্তী অংশ থেকে জেলেদের তুলে নিচ্ছে বলেও তাদের অভিযোগ।

এ ব্যাপারে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন-সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান জানান, জেলেদের অপহরণের বিষয়ে এর মধ্যে তারা কোস্টগার্ডকে জানিয়েছেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান সাংবাদিকদের জানান, অপহরণের শিকার কোনো জেলে পরিবারের সদস্যরা এখনো কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে, লোকমুখে বিষয়টি জানার পর এর মধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান।

জনপ্রিয় পোস্ট

রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

দু’দিনে সুন্দরবন থেকে সাতক্ষীরার ২২ জেলে অপহরণ

আপডেটের সময়: ০২:২৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

দু’দিনে সুন্দরবন থেকে সাতক্ষীরার ২২ জেলে অপহরণ

গত দু’দিনে সুন্দরবন থেকে জলদস্যু ‘আলিম’ ডন ও ‘নানাভাই বাহিনী’ সাতক্ষীরার ২২ জেলেকে অপহরণ করেছে। চুনকুড়ি, মালঞ্চ নদী, চালতেবেড়ে, মাইটভাঙা ও পশুরতলা খাল থেকে রবিবার সকাল থেকে সোমবার সন্ধ্যার মধ্যে এসব জেলেকে অপহরণ করা হয়।

অপহৃত জেলেরা হলেন, সিংহড়তলীর মোমনি ফকির (৩০), হরিনগরের মুর্শিদ আলম(৪০), ইসমাইল শেখ (২৮) ও আব্দুল করিম (৪৮), সেন্ট্রাল কালিনগরের আব্দুস সামাদ(৪০), কুলতলির মনোহর সরকার(৩৪), চুনকুড়ির আল মামুন(১৬), হুমায়ুন(২৬), মনিরুল(২৫), রবিউল(৩০) ও সঞ্জয়(৫২), বড় ভেটখালীর আল আমিন(৩৭, শাহাজান(৫০) ও আবুল বাসার বাবু(৩৫), কদমতলার রেজাউল (৩৫), দক্ষিন কদমতলার আব্দুস সালাম(৫৫) এবং ধুমঘাটের আবুল কালাম(৪০)।

অপহৃত জেলেদের মধ্যে পাঁচজনকে মুক্তিপণ পাঠানোর শর্তে ছেড়ে দিলেও এখনো ১৭ জেলেকে জলদস্যুরা জিম্মি করে রেখেছে।

আরও পড়ুনঃ  বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ

ছেড়ে দেওয়া জেলেরা হলেন, কুলতলির ধ্রুব সরকার (৩৮), দক্ষিন কদমতলার হৃদয় মন্ডল (৫৩), হরিনগরের সবুর গাইন (৫০), সিংহড়তলীর সাইফুল ইসলাম (৩২) ও ইউনুস আলী(২৬)।

অপহৃতদের পরিবারের সদস্যরা এবং ফিরে আসা জেলেরা জানিয়েছেন, গত চার থেকে পাঁচদিন আগে সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ও কৈখালী স্টেশন থেকে পাস (অনুমতিপত্র) নিয়ে তারা সুন্দরবনে যান। এক পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে কদমতলা স্টেশনের আওতাধীন এলাকার বিভিন্ন খালে মাছ ও কাঁকড়া শিকারের সময় মুক্তিপণের দাবিতে ‘আলিম-ডন ওরফে আলিফ বাহিনী’ এবং ‘নানাভাই বাহিনীর’ সদস্যরা তাদের অন্তত ২৮ থেকে ৩০ সহযোগীকে অপহরণ করে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাদের মধ্যে ২২ জনের নাম পরিচয় নিশ্চিত করেন তারা।

আরও পড়ুনঃ  যশোরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক

নাম প্রকাশ না করার শর্তে জিম্মি জেলেদের স্বজনরা জানান, এখনো পর্যন্ত জলদস্যুরা মুক্তিপণের কোনো অঙ্ক জানায়নি। হয়তো মোবাইলের নেটওয়ার্কের মধ্যে ফিরে তারা মুক্তিপণ দাবি করতে পারে।

এদিকে ফিরে আসা জেলেরা জানিয়েছেন, একেবারে লোকালয়ের পাশ থেকে জলদস্যুরা জেলেদের তুলে নিয়ে যাচ্ছে। হরিনগর বাজার থেকে নৌ-পথে মাত্র ১০ থেকে ১২ মিনিট দূরত্বে থেকে তাদের কয়েকজনকে তুলে নিয়েছে নানাভাই ও আলিম বাহিনীর সদস্যরা।

আরও পড়ুনঃ  পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: