Dhaka ১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

ধানের শীষের পক্ষে কালিগঞ্জে আইনজীবী ফোরামের লিফলেট বিতরণ ও প্রচার পদযাত্রা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ – আশাশুনি) আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচার পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কালিগঞ্জ উপজেলার ফুলতলা এলাকা থেকে শুরু হয়ে নাজিমগঞ্জ বাজার পর্যন্ত এই প্রচার পদযাত্রা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীনের পক্ষে লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানানো হয়।

মাগরিবের নামাজের আগে সংক্ষিপ্ত এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধার করা আজ সময়ের দাবি। পরে দিনব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এ্যাডভোকেট মো. আকবর আলী ও সদস্য সচিব এ্যাডভোকেট মো. নুরুল আমিন।জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাতক্ষীরা জেলা ইউনিটের কালিগঞ্জ থানা কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট জি এম মিজানুর রহমান (বাবলু)-এর সভাপতিত্বে এবং উপজেলা সদস্য এ্যাডভোকেট আব্দুস সাত্তার (২)-এর সার্বিক সঞ্চালনায় এ কর্মসূচি পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন এ্যাডভোকেট এবিএম সেলিম, জি এম ফিরোজ আহমেদ, তারিক ইকবাল (অপু), তোহা কালাম (হিরা), সরদার সাঈফ, সুনীল কুমার ঘোষ, এবাদুল হক, সোহরাব হোসেন বাবলু, নজরুল ইসলাম, গোলাম মোস্তফা (৪), সিরাজুল ইসলাম (৫), আব্দুল জলিল (৩), মিজানুর রহমান বাপ্পীসহ জেলা ও উপজেলার অসংখ্য আইনজীবী।এর আগে একই দিন দুপুর ১টায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ধানের শীষ প্রতীকের পক্ষে আরেকটি নির্বাচনী প্রচার পদযাত্রা অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণকারী আইনজীবীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের দাবি জানান। বক্তারা বলেন, আইনজীবী সমাজ অতীতেও ন্যায়বিচার ও গণতন্ত্রের পক্ষে ছিল, আগামীতেও এই সংগ্রাম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে
জনপ্রিয় পোস্ট

রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

ধানের শীষের পক্ষে কালিগঞ্জে আইনজীবী ফোরামের লিফলেট বিতরণ ও প্রচার পদযাত্রা

আপডেটের সময়: ০৮:৪৯:৫১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ – আশাশুনি) আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচার পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কালিগঞ্জ উপজেলার ফুলতলা এলাকা থেকে শুরু হয়ে নাজিমগঞ্জ বাজার পর্যন্ত এই প্রচার পদযাত্রা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীনের পক্ষে লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানানো হয়।

মাগরিবের নামাজের আগে সংক্ষিপ্ত এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধার করা আজ সময়ের দাবি। পরে দিনব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এ্যাডভোকেট মো. আকবর আলী ও সদস্য সচিব এ্যাডভোকেট মো. নুরুল আমিন।জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাতক্ষীরা জেলা ইউনিটের কালিগঞ্জ থানা কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট জি এম মিজানুর রহমান (বাবলু)-এর সভাপতিত্বে এবং উপজেলা সদস্য এ্যাডভোকেট আব্দুস সাত্তার (২)-এর সার্বিক সঞ্চালনায় এ কর্মসূচি পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন এ্যাডভোকেট এবিএম সেলিম, জি এম ফিরোজ আহমেদ, তারিক ইকবাল (অপু), তোহা কালাম (হিরা), সরদার সাঈফ, সুনীল কুমার ঘোষ, এবাদুল হক, সোহরাব হোসেন বাবলু, নজরুল ইসলাম, গোলাম মোস্তফা (৪), সিরাজুল ইসলাম (৫), আব্দুল জলিল (৩), মিজানুর রহমান বাপ্পীসহ জেলা ও উপজেলার অসংখ্য আইনজীবী।এর আগে একই দিন দুপুর ১টায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ধানের শীষ প্রতীকের পক্ষে আরেকটি নির্বাচনী প্রচার পদযাত্রা অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণকারী আইনজীবীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের দাবি জানান। বক্তারা বলেন, আইনজীবী সমাজ অতীতেও ন্যায়বিচার ও গণতন্ত্রের পক্ষে ছিল, আগামীতেও এই সংগ্রাম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা