Dhaka ০৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান। তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে আবারও ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল : আইন-শৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা জোরদারে গোপালগঞ্জে পুলিশে মাস্টার প্যারেড ও অপরাধ কল্যাণ সভা : শার্শায় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ কওমি মাদ্রাসার কমিটি গঠন: সভাপতি হান্নান, সাধারণ সম্পাদক ইমামুল সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি তালায় ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা

নির্বাচনী নিরাপত্তায় কলারোয়ায় যৌথ বাহিনীর মহড়া: নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরার কলারোয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ ভোটারদের মাঝে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এক বিশেষ যৌথ টহল ও মাঠ মহড়া পরিচালিত হয়েছে।

‎এই যৌথ টহল অভিযানে প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এবং নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সিরাজুস সালেহীন। সেনাবাহিনীর টিমের নেতৃত্বে ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আলমগীর হোসেন এবং কলারোয়া থানা পুলিশের টিমের নেতৃত্বে ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন।

‎শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে দিনব্যাপী এই বিশেষ টহল দলটি উপজেলার সীমান্তবর্তী ও গুরুত্বপূর্ণ ইউনিয়ন হিসেবে পরিচিত সোনাবাড়িয়া, কেড়াগাছি ও লাঙ্গঝাড়া ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ও বাজার এলাকাগুলো প্রদক্ষিণ করে। ইউনিয়ন পর্যায়ের মহড়া শেষে যৌথ বাহিনী কলারোয়া পৌরসভার প্রধান সড়কগুলোতে বিশেষ প্যারেড ও টহল পরিচালনা করে।

‎এ সময় সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুস সালেহীন জানান, “নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই লক্ষ্যেই এই যৌথ অভিযান।”

‎কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, “উপজেলার প্রতিটি ইউনিয়নে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। সেনাবাহিনীর সাথে সমন্বয় করে আমরা কাজ করছি যাতে কোনো গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না পায়।”

‎যৌথ বাহিনীর এই সরব উপস্থিতিতে উপজেলার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, সেনাবাহিনী ও পুলিশের এই নিয়মিত টহল নির্বাচনী সহিংসতা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের দিন পর্যন্ত কলারোয়ায় এই ধরনের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা ও যৌথ টহল কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  শার্শায় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ কওমি মাদ্রাসার কমিটি গঠন: সভাপতি হান্নান, সাধারণ সম্পাদক ইমামুল
জনপ্রিয় পোস্ট

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

নির্বাচনী নিরাপত্তায় কলারোয়ায় যৌথ বাহিনীর মহড়া: নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসন

আপডেটের সময়: ০৮:১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরার কলারোয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ ভোটারদের মাঝে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এক বিশেষ যৌথ টহল ও মাঠ মহড়া পরিচালিত হয়েছে।

‎এই যৌথ টহল অভিযানে প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এবং নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সিরাজুস সালেহীন। সেনাবাহিনীর টিমের নেতৃত্বে ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আলমগীর হোসেন এবং কলারোয়া থানা পুলিশের টিমের নেতৃত্বে ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন।

‎শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে দিনব্যাপী এই বিশেষ টহল দলটি উপজেলার সীমান্তবর্তী ও গুরুত্বপূর্ণ ইউনিয়ন হিসেবে পরিচিত সোনাবাড়িয়া, কেড়াগাছি ও লাঙ্গঝাড়া ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ও বাজার এলাকাগুলো প্রদক্ষিণ করে। ইউনিয়ন পর্যায়ের মহড়া শেষে যৌথ বাহিনী কলারোয়া পৌরসভার প্রধান সড়কগুলোতে বিশেষ প্যারেড ও টহল পরিচালনা করে।

‎এ সময় সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুস সালেহীন জানান, “নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই লক্ষ্যেই এই যৌথ অভিযান।”

‎কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, “উপজেলার প্রতিটি ইউনিয়নে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। সেনাবাহিনীর সাথে সমন্বয় করে আমরা কাজ করছি যাতে কোনো গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না পায়।”

‎যৌথ বাহিনীর এই সরব উপস্থিতিতে উপজেলার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, সেনাবাহিনী ও পুলিশের এই নিয়মিত টহল নির্বাচনী সহিংসতা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের দিন পর্যন্ত কলারোয়ায় এই ধরনের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা ও যৌথ টহল কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত