Dhaka ০৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

নির্বাচনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার যশোর বিজিবি’র

  • সোহেল রানাঃ
  • আপডেটের সময়: ০৪:২১:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • 111

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের ভোটাধিকার সুরক্ষায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নির্বাচনকে ঘিরে জনমনে আস্থা বৃদ্ধির লক্ষ্যে ডমিনেশন পেট্রোল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী,পুলিশ ও বিজিবি সমন্বিতভাবে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে কাজ করছে। সীমান্ত দিয়ে অবৈধ পারাপার, অস্ত্র ও গোলাবারুদের অনুপ্রবেশ এবং যেকোনো নাশকতা রোধে চেকপোস্ট স্থাপনসহ নিয়মিত তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে শনিবার (৩১ জানুয়ারি) যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী প্রেস ব্রিফিংয়ে বলেন,দক্ষিণ-পশ্চিম রিজিয়নের যশোরের দায়িত্বপূর্ণ এলাকায় ১৮টি জেলার ১০৮টি উপজেলার ৬২টি সংসদীয় আসনে মোট ১৮৩টি প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। উপজেলা ভেদে সর্বোচ্চ ছয়টি প্লাটুন দায়িত্ব পালন করছে। পাশাপাশি নির্বাচনি এলাকায় ৯৩টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আওতাধীন তিনটি জেলার ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে প্রায় ৩১টি প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এসব এলাকায় ১১টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। নিরাপত্তা জোরদারে বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড, ড্রোন এবং বডি-ওয়্যার্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুনঃ  জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

বিজিবি জানায়,দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখেই সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। ঝুঁকি বিবেচনায় দেশের সব ৩০০টি সংসদীয় আসনে বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে।

নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (আর এ টি) এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউ আর এফ) প্রস্তুত রয়েছে। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে।

আরও পড়ুনঃ  বেনাপোল সীমান্তে বিজিবি'র অভিযানে বিদেশী মদ জব্দ

বিজিবি কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানান, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে ঘিরে জনমনে আস্থা বৃদ্ধির লক্ষ্যে ডমিনেশন পেট্রোল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সমন্বিতভাবে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে কাজ করছে। সীমান্ত দিয়ে অবৈধ পারাপার, অস্ত্র ও গোলাবারুদের অনুপ্রবেশ এবং যেকোনো নাশকতা রোধে চেকপোস্ট স্থাপনসহ নিয়মিত তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

জনপ্রিয় পোস্ট

রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

নির্বাচনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার যশোর বিজিবি’র

আপডেটের সময়: ০৪:২১:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের ভোটাধিকার সুরক্ষায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নির্বাচনকে ঘিরে জনমনে আস্থা বৃদ্ধির লক্ষ্যে ডমিনেশন পেট্রোল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী,পুলিশ ও বিজিবি সমন্বিতভাবে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে কাজ করছে। সীমান্ত দিয়ে অবৈধ পারাপার, অস্ত্র ও গোলাবারুদের অনুপ্রবেশ এবং যেকোনো নাশকতা রোধে চেকপোস্ট স্থাপনসহ নিয়মিত তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে শনিবার (৩১ জানুয়ারি) যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী প্রেস ব্রিফিংয়ে বলেন,দক্ষিণ-পশ্চিম রিজিয়নের যশোরের দায়িত্বপূর্ণ এলাকায় ১৮টি জেলার ১০৮টি উপজেলার ৬২টি সংসদীয় আসনে মোট ১৮৩টি প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। উপজেলা ভেদে সর্বোচ্চ ছয়টি প্লাটুন দায়িত্ব পালন করছে। পাশাপাশি নির্বাচনি এলাকায় ৯৩টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আওতাধীন তিনটি জেলার ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে প্রায় ৩১টি প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এসব এলাকায় ১১টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। নিরাপত্তা জোরদারে বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড, ড্রোন এবং বডি-ওয়্যার্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুনঃ  যশোরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক

বিজিবি জানায়,দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখেই সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। ঝুঁকি বিবেচনায় দেশের সব ৩০০টি সংসদীয় আসনে বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে।

নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (আর এ টি) এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউ আর এফ) প্রস্তুত রয়েছে। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত