Dhaka ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি। ঝিকরগাছা থানায় চুরির অভিযোগ দায়ের করে নিরাপত্তাহীনতায় নারী ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু ঝিকরগাছায় ফাজিল (স্নাতক) পরীক্ষা নকল মুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় আবাসিক হাফেজি মাদ্রাসায় এতিম জমজ বোনকে যৌন নিপীড়নের অভিযোগ : পরিচালক বললেন মিথ্যা
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিবাদ।

নি-ষি-দ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ওপর দু.র্বৃ.ত্ত-দের হামলার ঘ-ট.না-য় শিবিরকে জড়িয়ে মিথ্যাচারের প্রতিবাদ

.

সম্প্রতি সিলেটের লাক্কাতুরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মী রাহাত হোসেনের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনাকে কেন্দ্র করে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচার করা হয়েছে বলে দাবি করছে দলটি।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির সিলেট মহানগর শাখা। আজ (১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ এবং মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু এ প্রতিবাদ জানান।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশে ছাত্ররাজনীতিতে ছাত্রলীগ এখন একটি ঘৃণিত নাম। প্রতিষ্ঠালগ্ন থেকে, বিশেষ করে গত ১৬ বছরে ক্ষমতার প্রভাব খাটিয়ে তারা ক্যাম্পাসসহ দেশকে অপরাধের এক অভয়ারণ্যে পরিণত করেছিল। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর নির্মম হত্যাযজ্ঞে মেতে উঠেছিল তারা। এসব মানবতাবিরোধী কর্মকাণ্ডের দায়েই সংগঠনটিকে বাংলাদেশের আইন অনুযায়ী নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আইনের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশের আইন অনুযায়ী, তাদের অপরাধী কর্মকাণ্ডের যথাযথ পদক্ষেপ নেওয়া একমাত্র দায়িত্ব প্রশাসনের। ছাত্রশিবির কখনো আইন হাতে তুলে নেওয়ার পক্ষপাতী নয়।”

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব)

নেতৃবৃন্দ বলেন, “আমরা স্পষ্টভাবে জানাচ্ছি যে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উক্ত ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। কিন্তু কিছু গণমাধ্যম ও ব্যক্তি উক্ত ঘটনায় ছাত্রশিবিরকে জড়ানোর অপচেষ্টা চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। ছাত্রশিবির একটি আদর্শিক ছাত্রসংগঠন হিসেবে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, ছাত্র-অধিকার এবং নৈতিক চরিত্র গঠনের পক্ষে কাজ করে আসছে। অতীতে যেভাবে ছাত্রশিবিরকে ষড়যন্ত্রমূলকভাবে অপরাধমূলক ঘটনায় জড়িয়ে রাজনৈতিকভাবে ঘায়েল করার চেষ্টা করা হয়েছে, এখনও সেই অপপ্রচারের পুনরাবৃত্তি করা হচ্ছে।”

নেতৃবৃন্দ বলেন, “আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি। সাথে সাথে সকল গণমাধ্যম ও সংশ্লিষ্ট মহলকে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।”
প্রতিবেদক;
মোহাম্মদ জাকির হোসাইন, সুরমা দর্পণ।

Tag :
জনপ্রিয় পোস্ট

সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিবাদ।

নি-ষি-দ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ওপর দু.র্বৃ.ত্ত-দের হামলার ঘ-ট.না-য় শিবিরকে জড়িয়ে মিথ্যাচারের প্রতিবাদ

আপডেটের সময়: ০৯:৪৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫