Dhaka ০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পশুর হাটে চাঁদাবাজি ও চামড়া পাচার রোধে সিএমপির কঠোর হুঁশিয়ারী।

আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, পশুর হাটের নিরাপত্তা এবং চামড়া পাচার রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

আজ ১৭ মে ২০২৬ খ্রিঃ (রবিবার) বিকেল ৩.০০ টায় সিএমপির দামপাড়া পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে আয়োজিত এক বিশেষ “নিরাপত্তা সমন্বয় সভা”য় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী।

আরও পড়ুনঃ  পাবনার বেড়ায় গৃহবধূর আত্মহত্যা, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন:

পশুর হাটে বিশেষ নজরদারি ও বুথ স্থাপন
আসন্ন ঈদে নগরবাসীর নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে বহুমাত্রিক পদক্ষেপ নিয়েছে সিএমপি। প্রতিটি পশুর হাটে নিয়মিত মোবাইল টিমের পাশাপাশি থাকবে:

অস্থায়ী পুলিশ ক্যাম্প ও কন্ট্রোল রুম

জাল নোট সনাক্তকরণ বুথ

ওয়াচ টাওয়ার ও মেডিকেল ক্যাম্প

সাদা পোশাকে পুলিশি নজরদারি ও মানি এস্কর্ট সুবিধা

জোরপূর্বক ট্রাক থামানো ও অবৈধ হাট বন্ধের নির্দেশ
পশুর হাটকে কেন্দ্র করে কোনো অসাধু চক্র যাতে পশুবাহী ট্রাক জোরপূর্বক নির্দিষ্ট হাটে নিতে বাধ্য করতে না পারে, সেজন্য কঠোর নজরদারি থাকবে। এছাড়া অনুমোদিত হাট ছাড়া অন্য কোথাও অবৈধ পশুর হাট বসানো এবং অবৈধ খুঁটির ব্যবসা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে পশুবাহী খালি ট্রাকে যাত্রী পরিবহন বন্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ডিআইজি ও পুলিশ সুপার

চামড়া সিন্ডিকেট ও চাঁদাবাজি রোধে কড়া পদক্ষেপ
কোরবানির পশুর চামড়া ক্রয়-বিক্রয় ও পরিবহনকে কেন্দ্র করে বিশেষ মনিটরিং ব্যবস্থা চালু থাকবে। চামড়া পাচার রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি কোনো এলাকায় সিন্ডিকেট তৈরি করে চামড়ার দাম নির্ধারণে প্রতিবন্ধকতা সৃষ্টি বা চাঁদাবাজি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  বেড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি কে সংবর্ধনা:

ঈদ জামাত ও আবাসিক এলাকার নিরাপত্তা
নগরীর প্রতিটি ঈদ জামাতকে কেন্দ্র করে পৃথক এবং নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ঈদের ছুটির সময়ে ফাঁকা আবাসিক এলাকাসমূহের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের বাড়তি সতর্কতামূলক টহল থাকবে।

জনপ্রিয় পোস্ট

পশুর হাটে চাঁদাবাজি ও চামড়া পাচার রোধে সিএমপির কঠোর হুঁশিয়ারী।

আপডেটের সময়: ০৯:৩০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

পশুর হাটে চাঁদাবাজি ও চামড়া পাচার রোধে সিএমপির কঠোর হুঁশিয়ারী।

আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, পশুর হাটের নিরাপত্তা এবং চামড়া পাচার রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

আজ ১৭ মে ২০২৬ খ্রিঃ (রবিবার) বিকেল ৩.০০ টায় সিএমপির দামপাড়া পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে আয়োজিত এক বিশেষ “নিরাপত্তা সমন্বয় সভা”য় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় মিম নামের এক যুবকের লাশ উদ্ধার

পশুর হাটে বিশেষ নজরদারি ও বুথ স্থাপন
আসন্ন ঈদে নগরবাসীর নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে বহুমাত্রিক পদক্ষেপ নিয়েছে সিএমপি। প্রতিটি পশুর হাটে নিয়মিত মোবাইল টিমের পাশাপাশি থাকবে:

অস্থায়ী পুলিশ ক্যাম্প ও কন্ট্রোল রুম

জাল নোট সনাক্তকরণ বুথ

ওয়াচ টাওয়ার ও মেডিকেল ক্যাম্প

সাদা পোশাকে পুলিশি নজরদারি ও মানি এস্কর্ট সুবিধা

জোরপূর্বক ট্রাক থামানো ও অবৈধ হাট বন্ধের নির্দেশ
পশুর হাটকে কেন্দ্র করে কোনো অসাধু চক্র যাতে পশুবাহী ট্রাক জোরপূর্বক নির্দিষ্ট হাটে নিতে বাধ্য করতে না পারে, সেজন্য কঠোর নজরদারি থাকবে। এছাড়া অনুমোদিত হাট ছাড়া অন্য কোথাও অবৈধ পশুর হাট বসানো এবং অবৈধ খুঁটির ব্যবসা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে পশুবাহী খালি ট্রাকে যাত্রী পরিবহন বন্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  বেড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সফল সমাপ্তি

চামড়া সিন্ডিকেট ও চাঁদাবাজি রোধে কড়া পদক্ষেপ
কোরবানির পশুর চামড়া ক্রয়-বিক্রয় ও পরিবহনকে কেন্দ্র করে বিশেষ মনিটরিং ব্যবস্থা চালু থাকবে। চামড়া পাচার রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি কোনো এলাকায় সিন্ডিকেট তৈরি করে চামড়ার দাম নির্ধারণে প্রতিবন্ধকতা সৃষ্টি বা চাঁদাবাজি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  রামগঞ্জে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন