Dhaka ০৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

পাট চাষীদের বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত

খুলনার পাইকগাছায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় তালিকাভুক্ত পাট চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে।

২ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্প’ এর অধীনে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আরও পড়ুনঃ  খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে

উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন, বিআরডিবি কর্মকর্তা ওয়াহিদ মুরাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা অনিরুদ্ধ কুমার বৈদ্য।

আরও পড়ুনঃ  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার হরিঢালী, কপিলমুনি, গদাইপুর, রাড়ুলী ও চাঁদখালী ইউনিয়নের মোট ১ হাজার জন নির্বাচিত পাট চাষীর প্রত্যেককে পর্যায়ক্রমে ১ কেজি করে উন্নত মানের পাট বীজ প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে কপিলমুনি ইউনিয়নের সুবিধাভোগী কৃষকদের মাঝে পাট বীজ বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা

উদ্বোধনকালে ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, “পাট আমাদের সোনালী আঁশ। পরিবেশবান্ধব এই ফসলের আবাদ বৃদ্ধিতে সরকার কৃষকদের সব ধরনের সহায়তা দিচ্ছে। উন্নত প্রযুক্তি ও সঠিক বীজ ব্যবহারের মাধ্যমে কৃষকরা যেন লাভবান হতে পারেন, সেই লক্ষ্যেই এই প্রকল্প কাজ করে যাচ্ছে।”

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

পাট চাষীদের বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৬:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

খুলনার পাইকগাছায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় তালিকাভুক্ত পাট চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে।

২ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্প’ এর অধীনে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আরও পড়ুনঃ  কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন