Dhaka ১১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

পার্বতীপুরে ডিবি পুলিশের অভিযান: চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার

দিনাজপুরের পার্বতীপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩টি ব্যাটারিচালিত অটোচার্জার ভ্যান উদ্ধার এবং আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা (পিপিএম)-এর দিকনির্দেশনায় এবং ডিবি দিনাজপুরের অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর (পিপিএম)-এর নেতৃত্বে ০৩ মে ২০২৬, রবিবার জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ  যশোরে বিজিবি'র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

অভিযানে পার্বতীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রুস্তমনগর গ্রামের হলদীবাড়ী রোডে অবস্থিত মেসার্স রুমন অটো স্টোরে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের সদস্য মোঃ সোহাগ (২৫) ও মোঃ রুমন আলী (২৮)-কে একটি পুরাতন লাল রঙের ফ্রেমবিশিষ্ট ৩ চাকার অটোচার্জার ভ্যানসহ গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ

গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে একই উপজেলার হলদীবাড়ী দোলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ শাহাবুর রহমান (শুকুর) (৩০)-কে তার নিজ বসতবাড়ি থেকে আরও ২টি ব্যাটারিচালিত অটোচার্জার ভ্যানসহ গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১ নম্বর আসামি মোঃ সোহাগ স্বীকার করে যে, সে পলাতক আসামি মোঃ আমিনুল (২৭)সহ আরও অজ্ঞাতনামা ৩-৪ জনের সহযোগিতায় নীলফামারীর সৈয়দপুর থানা এলাকা থেকে বিভিন্ন সময়ে ব্যাটারিচালিত অটোচার্জার ভ্যান চুরি করে ২ নম্বর আসামি মোঃ রুমন আলীর কাছে বিক্রি করত।

আরও পড়ুনঃ  জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে পার্বতীপুর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয় পোস্ট

রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

পার্বতীপুরে ডিবি পুলিশের অভিযান: চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার

আপডেটের সময়: ০৯:০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬

পার্বতীপুরে ডিবি পুলিশের অভিযান: চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার

দিনাজপুরের পার্বতীপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩টি ব্যাটারিচালিত অটোচার্জার ভ্যান উদ্ধার এবং আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা (পিপিএম)-এর দিকনির্দেশনায় এবং ডিবি দিনাজপুরের অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর (পিপিএম)-এর নেতৃত্বে ০৩ মে ২০২৬, রবিবার জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ

অভিযানে পার্বতীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রুস্তমনগর গ্রামের হলদীবাড়ী রোডে অবস্থিত মেসার্স রুমন অটো স্টোরে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের সদস্য মোঃ সোহাগ (২৫) ও মোঃ রুমন আলী (২৮)-কে একটি পুরাতন লাল রঙের ফ্রেমবিশিষ্ট ৩ চাকার অটোচার্জার ভ্যানসহ গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: