Dhaka ০৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড কালিগঞ্জে গৃহবধূসহ দুজনকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় এজাহার কালিগঞ্জে ৫ম শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব ও টানাহেঁচড়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ঝিকরগাছায় সুস্থ ব্যক্তিরা তুলছেন প্রতিবন্ধী ভাতা সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল গ্রেফতার শার্শায় ১কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি নবারুণ বালিকা বিদ্যালয়ে শৃঙ্খলা ও পাঠদান নিয়ে প্রশ্ন
মাদকবিরোধী অভিযানে

পার্বতীপুরে মাদকের বড় চালান উদ্ধার গ্রেফতার ১

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ কোডিন মিশ্রিত অবৈধ সিরাপ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মোঃ আশিকুর রহমান ওরফে মিন্টু (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৮ মার্চ রাতের দিকে পার্বতীপুর উপজেলার বড় হরিপুর মুন্সীপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ কোডিন মিশ্রিত অবৈধ সিরাপ উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে ওই বাড়ির বিভিন্ন কক্ষ তল্লাশি করা হলে সন্দেহজনকভাবে মাটির নিচে তৈরি একটি বিশেষ চেম্বারের সন্ধান পাওয়া যায়। পরে সেই গোপন চেম্বার থেকে একে একে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৪৮ বোতল ফায়ারডিল, ৪৬ বোতল স্কাফ সিরাপ এবং ৮ বোতল উইনসেরেক্স সিরাপ।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় ঘেরের মাছ চুরির অভিযোগে দুইজন আটক

সব মিলিয়ে মোট ১০২ বোতল কোডিন মিশ্রিত মাদক উদ্ধার করা হয়েছে, যার পরিমাণ প্রায় ১০ দশমিক ২ লিটার। উদ্ধার হওয়া এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৫৫ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের ৬ জনকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে কালিগঞ্জে আটক 

অভিযানের সময় ঘটনাস্থল থেকে মোঃ আশিকুর রহমান ওরফে মিন্টু (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পার্বতীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সীমান্তবর্তী এলাকা এবং গুরুত্বপূর্ণ রুটগুলোতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

আরো পড়ুন

আরও পড়ুনঃ  বিমানবন্দর এলাকায় থাকতেন চালক সেজে, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্য :-

পার্বতীপুরে মাদকের বড় চালান উদ্ধার গ্রেফতার ১

ই-পেপার

জনপ্রিয় পোস্ট

সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা

মাদকবিরোধী অভিযানে

পার্বতীপুরে মাদকের বড় চালান উদ্ধার গ্রেফতার ১

আপডেটের সময়: ০২:৪৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬

পার্বতীপুরে মাদকের বড় চালান উদ্ধার গ্রেফতার ১

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ কোডিন মিশ্রিত অবৈধ সিরাপ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মোঃ আশিকুর রহমান ওরফে মিন্টু (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৮ মার্চ রাতের দিকে পার্বতীপুর উপজেলার বড় হরিপুর মুন্সীপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ কোডিন মিশ্রিত অবৈধ সিরাপ উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে ওই বাড়ির বিভিন্ন কক্ষ তল্লাশি করা হলে সন্দেহজনকভাবে মাটির নিচে তৈরি একটি বিশেষ চেম্বারের সন্ধান পাওয়া যায়। পরে সেই গোপন চেম্বার থেকে একে একে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৪৮ বোতল ফায়ারডিল, ৪৬ বোতল স্কাফ সিরাপ এবং ৮ বোতল উইনসেরেক্স সিরাপ।

আরও পড়ুনঃ  গ্রাম আদালতকে জনপ্রিয় করতে কুড়িগ্রামে মতবিনিময়

সব মিলিয়ে মোট ১০২ বোতল কোডিন মিশ্রিত মাদক উদ্ধার করা হয়েছে, যার পরিমাণ প্রায় ১০ দশমিক ২ লিটার। উদ্ধার হওয়া এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৫৫ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় সুস্থ ব্যক্তিরা তুলছেন প্রতিবন্ধী ভাতা

অভিযানের সময় ঘটনাস্থল থেকে মোঃ আশিকুর রহমান ওরফে মিন্টু (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পার্বতীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সীমান্তবর্তী এলাকা এবং গুরুত্বপূর্ণ রুটগুলোতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

আরো পড়ুন

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা