Dhaka ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

ফগার মেশিন কাঁধে নিয়ে মশকনিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্বোধন

ফগার মেশিন কাঁধে নিয়ে মশকনিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্বোধন করলেন এমপি সেলিম

ফগার মেশিন কাঁধে নিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলাকে পরিষ্কার পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও মশামুক্ত রাখার লক্ষ্যে পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।

আজ বৃহস্পতিবার( ২ জুন) দুপুর ১২ টায় রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান ।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি

কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেন, “একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। বর্ষা মৌসুমে ডেঙ্গুসহ মশাবাহিত নানাবিধ রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। তাই নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় এই মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান অত্যন্ত সময়োপযোগী একটি উদ্যোগ।” তিনি উপজেলার প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় এই কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন এবং সাধারণ জনগণকে যার যার আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “রামগঞ্জ উপজেলাকে একটি মডেল ও স্বাস্থ্যকর উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন বদ্ধপরিকর। মশার উপদ্রব কমাতে নিয়মিত ওষুধ ছিটানো এবং বর্জ্য অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে। তবে এই কার্যক্রমে সফল হতে হলে স্থানীয় জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনসাধারণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা প্রয়োজন।”উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মশকনিধনের ফগার মেশিন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের বিভিন্ন সরঞ্জাম পরিদর্শন করেন এবং পৌর শহরের প্রধান প্রধান সড়ক ও ড্রেন পরিষ্কারের মাধ্যমে অভিযানের সূচনা করেন।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী ও গণমাধ্যমকর্মীগণ। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এটি নিয়মিত পরিচালনার তাগিদ দিয়েছেন।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

ফগার মেশিন কাঁধে নিয়ে মশকনিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্বোধন

আপডেটের সময়: ০৭:৩৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

ফগার মেশিন কাঁধে নিয়ে মশকনিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্বোধন করলেন এমপি সেলিম

ফগার মেশিন কাঁধে নিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলাকে পরিষ্কার পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও মশামুক্ত রাখার লক্ষ্যে পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।

আজ বৃহস্পতিবার( ২ জুন) দুপুর ১২ টায় রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান ।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় 'প্রেরণা' এনজিও'র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা