Dhaka ০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

বন্যার্তদের সরকারি চাল চুরি ইউপি সদস্যের বিরুদ্ধে,ভিডিও ভাইরাল

সাতকানিয়ায় বন্যার্তদের সরকারি চাল চুরির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে, ভিডিও ভাইরাল

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যার্ত ও দুস্থ মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি ত্রাণের চাল আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে। ত্রাণ চুরি করে দোকানে লুকিয়ে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত ওই জনপ্রতিনিধির নাম মো. জাকারিয়া। তিনি সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার)।

আরও পড়ুনঃ  জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আত্মসাৎ করা সরকারি চাল বিক্রির উদ্দেশ্যে স্থানীয় একটি বাজারের ‘মায়ের দোয়া ডেকোরেটরস’ নামের একটি দোকানে মজুত করে রাখা হয়েছিল। বিষয়টি জানতে পেরে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহিউদ্দিন নিজেই ওই দোকানে অভিযান চালান।

অভিযানকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দোকানটির দায়িত্বে থাকা মো. সিরাজুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন যে, মেম্বার জাকারিয়াই তাঁর দোকানে এই ২০ বস্তা চাল এনে রেখেছিলেন।

ভিডিওতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহিউদ্দিনকে বলতে শোনা যায়—

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'

“আমরা যখন বুকসমান পানিতে নেমে জীবন বাজি রেখে সাধারণ মানুষের জানমাল বাঁচানোর চেষ্টা করছি, তখন এরা সরকারি চাল চুরি করে বিক্রি করে দিচ্ছে! জাকারিয়া মেম্বার মোট ১ টন (৩৩ বস্তা) চাল বরাদ্দ নিয়েছিলেন। এর মধ্যে ২০ বস্তা এই দোকানে লুকিয়ে রাখা হয়েছে, আর বাকি ১৩ বস্তা ইতিমধ্যেই সে বিক্রি করে দিয়েছে।”

বন্যা কবলিত এলাকার সাধারণ মানুষ এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন। ভিডিওতে স্থানীয় এক বাসিন্দাকে আক্ষেপ করে বলতে শোনা যায়, “চারিদিকে এত পানি, অথচ আমরা কোনো সাহায্য পেলাম না। বন্যা শুরু হওয়ার পর থেকে জাকারিয়া মেম্বার আমাদের এলাকার কাউকে একটা দানাও দেয়নি।”

আরও পড়ুনঃ  রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ

ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন জানান, পরিষদে চালের হিসাব মেলাতে গিয়ে তিনি জানতে পারেন যে জাকারিয়া মেম্বার ১ টন চাল উত্তোলন করলেও তা দুর্গত মানুষের মাঝে বিতরণ না করে পুরোটাই আত্মসাৎ করেছেন।

তবে এই চাঞ্চল্যকর চুরির ঘটনার বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মো. জাকারিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

বন্যার্তদের সরকারি চাল চুরি ইউপি সদস্যের বিরুদ্ধে,ভিডিও ভাইরাল

আপডেটের সময়: ০৬:৫২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

সাতকানিয়ায় বন্যার্তদের সরকারি চাল চুরির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে, ভিডিও ভাইরাল

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যার্ত ও দুস্থ মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি ত্রাণের চাল আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে। ত্রাণ চুরি করে দোকানে লুকিয়ে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত ওই জনপ্রতিনিধির নাম মো. জাকারিয়া। তিনি সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার)।

আরও পড়ুনঃ  যশোর নাগরিক অধিকার আন্দোলনের নতুন কমিটি গঠন

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আত্মসাৎ করা সরকারি চাল বিক্রির উদ্দেশ্যে স্থানীয় একটি বাজারের ‘মায়ের দোয়া ডেকোরেটরস’ নামের একটি দোকানে মজুত করে রাখা হয়েছিল। বিষয়টি জানতে পেরে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহিউদ্দিন নিজেই ওই দোকানে অভিযান চালান।

অভিযানকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দোকানটির দায়িত্বে থাকা মো. সিরাজুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন যে, মেম্বার জাকারিয়াই তাঁর দোকানে এই ২০ বস্তা চাল এনে রেখেছিলেন।

ভিডিওতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহিউদ্দিনকে বলতে শোনা যায়—

আরও পড়ুনঃ  যশোরে বিজিবি'র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

“আমরা যখন বুকসমান পানিতে নেমে জীবন বাজি রেখে সাধারণ মানুষের জানমাল বাঁচানোর চেষ্টা করছি, তখন এরা সরকারি চাল চুরি করে বিক্রি করে দিচ্ছে! জাকারিয়া মেম্বার মোট ১ টন (৩৩ বস্তা) চাল বরাদ্দ নিয়েছিলেন। এর মধ্যে ২০ বস্তা এই দোকানে লুকিয়ে রাখা হয়েছে, আর বাকি ১৩ বস্তা ইতিমধ্যেই সে বিক্রি করে দিয়েছে।”

বন্যা কবলিত এলাকার সাধারণ মানুষ এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন। ভিডিওতে স্থানীয় এক বাসিন্দাকে আক্ষেপ করে বলতে শোনা যায়, “চারিদিকে এত পানি, অথচ আমরা কোনো সাহায্য পেলাম না। বন্যা শুরু হওয়ার পর থেকে জাকারিয়া মেম্বার আমাদের এলাকার কাউকে একটা দানাও দেয়নি।”

আরও পড়ুনঃ  বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ