Dhaka ০৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি তালায় ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড কালিগঞ্জে গৃহবধূসহ দুজনকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় এজাহার কালিগঞ্জে ৫ম শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব ও টানাহেঁচড়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ঝিকরগাছায় সুস্থ ব্যক্তিরা তুলছেন প্রতিবন্ধী ভাতা সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল গ্রেফতার

বাঁশখালীতে বৃদ্ধা মাকে মারধর ও মেয়ের সাথে অবমাননাকর আচরণ।

চট্টগ্রামের বাঁশখালীতে জন্মদাত্রী বৃদ্ধা মায়ের ওপর শারীরিক নির্যাতন এবং নিজ মেয়ের সাথে অসদাচরণের দায়ে কামাল উদ্দিন (৪৪) নামের এক মাদকাসক্ত ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) রাতে উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও নয়াদিঘীর পাড় এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন। অভিযানে রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। দণ্ডপ্রাপ্ত কামাল উদ্দিন স্থানীয় মৃত আব্দুল হাকিমের ছেলে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের ৬ জনকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে কালিগঞ্জে আটক 

দীর্ঘদিন ধরে চলছিল পারিবারিক সহিংসতা
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকা ও নানা অজুহাতে তিনি প্রায়শই পরিবারের সদস্যদের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন। এমনকি তাঁর ৮০ বছর বয়সী বৃদ্ধা মাকে মারধর করে মাটিতে ফেলে রাখার মতো নৃশংস ঘটনাও ঘটিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, নেশাগ্রস্ত অবস্থায় তিনি তাঁর মাতৃহীন কন্যাসন্তানের সাথেও চরম আপত্তিকর আচরণ করতেন। বাবার এমন বিকৃত আচরণের কারণে মেয়েটির স্বাভাবিক জীবন ও পড়াশোনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় ঘেরের মাছ চুরির অভিযোগে দুইজন আটক

গতকাল রাতে অভিযান চলাকালীন ভুক্তভোগী মা ও মেয়ে ভ্রাম্যমাণ আদালতের সামনে তাঁদের ওপর ঘটে যাওয়া দীর্ঘদিনের লোমহর্ষক নির্যাতনের বর্ণনা দেন। পরবর্তীতে কামালের শোবার ঘরে তল্লাশি চালিয়ে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম ও আলামত জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন জানান, পারিবারিক সহিংসতা ও মাদক সেবনের অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও হুঁশিয়ারি দেন যে, মাদক, জুয়া এবং ঘরোয়া সহিংসতার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই ধরণের কঠোর ও আপসহীন অভিযান আগামীতেও জারি থাকবে।

জনপ্রিয় পোস্ট

সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি

বাঁশখালীতে বৃদ্ধা মাকে মারধর ও মেয়ের সাথে অবমাননাকর আচরণ।

আপডেটের সময়: ০৮:০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

বাঁশখালীতে বৃদ্ধা মাকে মারধর ও মেয়ের সাথে অবমাননাকর আচরণ।

চট্টগ্রামের বাঁশখালীতে জন্মদাত্রী বৃদ্ধা মায়ের ওপর শারীরিক নির্যাতন এবং নিজ মেয়ের সাথে অসদাচরণের দায়ে কামাল উদ্দিন (৪৪) নামের এক মাদকাসক্ত ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) রাতে উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও নয়াদিঘীর পাড় এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন। অভিযানে রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। দণ্ডপ্রাপ্ত কামাল উদ্দিন স্থানীয় মৃত আব্দুল হাকিমের ছেলে।

আরও পড়ুনঃ  নবারুণ বালিকা বিদ্যালয়ে শৃঙ্খলা ও পাঠদান নিয়ে প্রশ্ন

দীর্ঘদিন ধরে চলছিল পারিবারিক সহিংসতা
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকা ও নানা অজুহাতে তিনি প্রায়শই পরিবারের সদস্যদের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন। এমনকি তাঁর ৮০ বছর বয়সী বৃদ্ধা মাকে মারধর করে মাটিতে ফেলে রাখার মতো নৃশংস ঘটনাও ঘটিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, নেশাগ্রস্ত অবস্থায় তিনি তাঁর মাতৃহীন কন্যাসন্তানের সাথেও চরম আপত্তিকর আচরণ করতেন। বাবার এমন বিকৃত আচরণের কারণে মেয়েটির স্বাভাবিক জীবন ও পড়াশোনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল।

আরও পড়ুনঃ  শারীরিক অসুস্থতার দেখিয়ে টুঙ্গিপাড়া আওয়ামীলীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ