Dhaka ১০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি BMSS-সহকারী সম্পাদক হলেন-রতন কুমার রায়

‘নেতা নয় সহযোদ্ধা, ব্যবসা নয় সংগঠন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দীর্ঘদিন ধরে মফস্বল সাংবাদিকদের অধিকার ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) সম্প্রতি সংগঠনটির ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ১৯১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে এতে সহকারী সম্পাদক পদে মনোনীত হয়েছেন সংগঠনের নিবেদিতপ্রাণ কর্মী রতন কুমার রায়।

২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকেই তৃণমূল পর্যায়ে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন ও আইনি সহায়তা প্রদানে অগ্রণী ভূমিকা রাখছে বিএমএসএস সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান (তোতা) এবং মহাসচিব মোহাম্মদ সগীর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়,

রতন কুমার রায় সংগঠনের জন্মলগ্ন থেকেই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। তিনি দীর্ঘ কয়েক বছর নির্বাহী সদস্য, উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং বর্তমানে সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কেন্দ্রীয় কমিটির দুই শতাধিক সহযোদ্ধাদের সঙ্গে সমন্বয়ে সাংবাদিকদের অধিকার রক্ষা ও সংগঠনের স্বার্থে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় আবাসিক হাফেজি মাদ্রাসায় এতিম জমজ বোনকে যৌন নিপীড়নের অভিযোগ : পরিচালক বললেন মিথ্যা

মনোনয়ন পাওয়ার পর রতন কুমার রায় বলেন, ‘সংগঠন আমার পেশা নয়, সংগঠন আমার নেশা। বিএমএসএসের মতো বিশাল প্ল্যাটফর্মের সঙ্গে নিঃস্বার্থভাবে যুক্ত থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। প্রতিষ্ঠাকালীন এই যাত্রার ধারাবাহিকতায় এবং কাজের মূল্যায়ন করে সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ আমাকে এই দায়িত্বে মনোনীত করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমি চেয়ারম্যান ও মহাসচিব মহোদয় এবং সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগঠন কর্তৃক অর্পিত এই নতুন দায়িত্ব আমি অতীতের ন্যায় এবারও সততা, নিষ্ঠা ও যথাযথ দায়িত্বশীলতার সাথে পালনে বদ্ধপরিকর।’

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় ফাজিল (স্নাতক) পরীক্ষা নকল মুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবনিযুক্ত এই সহকারী সম্পাদক তার দায়িত্ব পালনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, ৬৪ জেলার সকল জেলা কমিটি এবং দেশব্যাপী ছড়িয়ে থাকা প্রতিটি উপজেলা কমিটির সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা ও দোয়া/আশীর্বাদ কামনা করেছেন।

উল্লেখ্য, নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন খন্দকার আছিফুর রহমান এবং মহাসচিব পদে পুনর্নির্বাচিত হয়েছেন মো. ছগীর আহমদ সংগঠনটির লক্ষ্য-মফস্বল সাংবাদিকদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, অধিকার সংরক্ষণ এবং স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চাকে সুদৃঢ় করা।

আরও পড়ুনঃ  অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

রতন কুমার রায় সকলকে আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, সকলে মিলে বিএমএসএসের এই গতিশীল শক্তিশালী প্ল্যাটফর্মকে আরও সুদৃঢ় করি। নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করে নিজেদের শক্তিশালী সংগঠক হিসেবে গড়ে তুলি।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি BMSS-সহকারী সম্পাদক হলেন-রতন কুমার রায়

আপডেটের সময়: ০৮:০৯:১২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি BMSS-সহকারী সম্পাদক হলেন-রতন কুমার রায়

‘নেতা নয় সহযোদ্ধা, ব্যবসা নয় সংগঠন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দীর্ঘদিন ধরে মফস্বল সাংবাদিকদের অধিকার ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) সম্প্রতি সংগঠনটির ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ১৯১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে এতে সহকারী সম্পাদক পদে মনোনীত হয়েছেন সংগঠনের নিবেদিতপ্রাণ কর্মী রতন কুমার রায়।

২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকেই তৃণমূল পর্যায়ে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন ও আইনি সহায়তা প্রদানে অগ্রণী ভূমিকা রাখছে বিএমএসএস সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান (তোতা) এবং মহাসচিব মোহাম্মদ সগীর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়,

রতন কুমার রায় সংগঠনের জন্মলগ্ন থেকেই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। তিনি দীর্ঘ কয়েক বছর নির্বাহী সদস্য, উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং বর্তমানে সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কেন্দ্রীয় কমিটির দুই শতাধিক সহযোদ্ধাদের সঙ্গে সমন্বয়ে সাংবাদিকদের অধিকার রক্ষা ও সংগঠনের স্বার্থে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

আরও পড়ুনঃ  খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে

মনোনয়ন পাওয়ার পর রতন কুমার রায় বলেন, ‘সংগঠন আমার পেশা নয়, সংগঠন আমার নেশা। বিএমএসএসের মতো বিশাল প্ল্যাটফর্মের সঙ্গে নিঃস্বার্থভাবে যুক্ত থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। প্রতিষ্ঠাকালীন এই যাত্রার ধারাবাহিকতায় এবং কাজের মূল্যায়ন করে সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ আমাকে এই দায়িত্বে মনোনীত করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমি চেয়ারম্যান ও মহাসচিব মহোদয় এবং সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগঠন কর্তৃক অর্পিত এই নতুন দায়িত্ব আমি অতীতের ন্যায় এবারও সততা, নিষ্ঠা ও যথাযথ দায়িত্বশীলতার সাথে পালনে বদ্ধপরিকর।’

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় ফাজিল (স্নাতক) পরীক্ষা নকল মুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবনিযুক্ত এই সহকারী সম্পাদক তার দায়িত্ব পালনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, ৬৪ জেলার সকল জেলা কমিটি এবং দেশব্যাপী ছড়িয়ে থাকা প্রতিটি উপজেলা কমিটির সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা ও দোয়া/আশীর্বাদ কামনা করেছেন।

উল্লেখ্য, নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন খন্দকার আছিফুর রহমান এবং মহাসচিব পদে পুনর্নির্বাচিত হয়েছেন মো. ছগীর আহমদ সংগঠনটির লক্ষ্য-মফস্বল সাংবাদিকদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, অধিকার সংরক্ষণ এবং স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চাকে সুদৃঢ় করা।

আরও পড়ুনঃ  ঝিকরগাছা থানায় চুরির অভিযোগ দায়ের করে নিরাপত্তাহীনতায় নারী