Dhaka ০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

বিদ্যালয়ের গেইটে তালা লাগানোর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

কুড়িগ্রামের রৌমারীতে আমবাড়ী ফ্রেন্ডশিপ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে তালা দেওয়া ষরযন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে উপজেলা দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ী এলাকায় এ বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য দেন ফ্রেন্ডশিপ বিদ্যালয়ের শিক্ষক সাইদুজ্জামান, আমিনা খাতুন, অভিভাবক এম এ সালাম সরকার, রফিকুল ইসলাম, আলতাফ হাসেন মাদো, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান ঐশী, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী লিটন মিয়া, সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহমুদুল, তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মিনহাতাবাচ্ছুম মিম ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী হুমায়া আক্তার হিমু প্রমুখ।

বক্তরা বলেন, দীর্ঘ একমাস থেকে বিদ্যালয়ের গেইটে তালা লাগানো হয়েছে। এতে বন্ধ হয়েছে শিক্ষার্থীদের পড়ালেখা। তারা চান আগের মত ক্লাশ শুরু হোক। তাই বিদ্যালয়টি খুলে দেওয়ার জন্য দাবি জানান তারা।

আরও পড়ুনঃ  অবরুদ্ধ কয়েকশ মানুষ প্রশাসনের হস্তক্ষেপের দাবি

নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি বলেন, মাসুদ রানা ও সোহেল রানার পরিবার থেকে শিক্ষক নিয়োগ না দেওয়ায় বিদ্যালয়ের মেইন গেইটে তালা ঝুলিয়ে বন্ধ করে দেন। বর্তমানে ওই প্রতিষ্ঠানে ২০০ এর অধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে। এমতাবস্থায় বিদ্যালয়টি বর্ণিত সমস্যা জরুরি ভিত্তিতে সমাধান করা না হলে ওই শিক্ষার্থীদের পড়ালেখার বিশাল আকারে ক্ষতির সম্মুুখিন হবে।

আরও পড়ুনঃ  মান্দায় প্রশাসনের অভিযানে ভর্তুকির ৪৫ বস্তা সার পাচারের সময় জব্দ

বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম নাঞ্জু বলেন, গত ২০১৯ সাল থেকে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে। গত ৫ মার্চ হঠাৎ করে জমিদাতার ছেলে মাসুদ রানা ও শিক্ষক সোহেল রানা উভয় মিলে এসে তালাবদ্ধ করেন। তখন থেকে দেন দরবার ও আলোচনা করার পরও কিছুতেই বিদ্যালয়ের তালা খুলছেন না। একমাত্র কারণ, তাদের নিয়োগ দিলে তালা খুলে দিবে, তা না হলে খুলে দেবেন না।

তিনি আরও বলেন, এই বিদ্যালয়ে বর্তমানে ২০০ এর অধিক ছাত্র-ছাত্রী পড়ালেখা করে। আমাদের এই চরাঞ্চলে এই ফ্রেন্ডশিপ বিদ্যালয় ব্যতীত অন্য কোনো বিদ্যালয় না থাকায় আমাদের সন্তানদের খুব কষ্ট হচ্ছে। দীর্ঘ একমাস বিদ্যালয় বন্ধ থাকার কারনে আম গাছের জাম গাছের তলায়, এরওর বাড়িতে ক্লাশ করছেন। এতে পড়ালেখার বিশাল সমস্যা হচ্ছে। তাই বিদ্যালয়ে তালাটি খুলে দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তিনি।

আরও পড়ুনঃ  অনিয়ম ধরা পড়তেই তাণ্ডব:বাঁশ হাতে প্রকৌশলীর পিছু নিলেন ঠিকাদার

অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক সোহেল রানা বলেন, কিছু দিন আগে আমার বাবা মারা গেছেন, তিনি মারা যাওয়ার আগেই তালা দিয়েছিলেন আর আমি এই বিষয়ে কিছু জানি না।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা রিসিভ করেননি।

জনপ্রিয় পোস্ট

৩২ ঘণ্টা পর শ্রমিকদের প‌রিবহন ধর্মঘট প্রত্যাহার

বিদ্যালয়ের গেইটে তালা লাগানোর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

আপডেটের সময়: ০৬:৪২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

কুড়িগ্রামের রৌমারীতে আমবাড়ী ফ্রেন্ডশিপ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে তালা দেওয়া ষরযন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে উপজেলা দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ী এলাকায় এ বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য দেন ফ্রেন্ডশিপ বিদ্যালয়ের শিক্ষক সাইদুজ্জামান, আমিনা খাতুন, অভিভাবক এম এ সালাম সরকার, রফিকুল ইসলাম, আলতাফ হাসেন মাদো, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান ঐশী, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী লিটন মিয়া, সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহমুদুল, তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মিনহাতাবাচ্ছুম মিম ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী হুমায়া আক্তার হিমু প্রমুখ।

বক্তরা বলেন, দীর্ঘ একমাস থেকে বিদ্যালয়ের গেইটে তালা লাগানো হয়েছে। এতে বন্ধ হয়েছে শিক্ষার্থীদের পড়ালেখা। তারা চান আগের মত ক্লাশ শুরু হোক। তাই বিদ্যালয়টি খুলে দেওয়ার জন্য দাবি জানান তারা।

আরও পড়ুনঃ  ডিহিতে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া

নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি বলেন, মাসুদ রানা ও সোহেল রানার পরিবার থেকে শিক্ষক নিয়োগ না দেওয়ায় বিদ্যালয়ের মেইন গেইটে তালা ঝুলিয়ে বন্ধ করে দেন। বর্তমানে ওই প্রতিষ্ঠানে ২০০ এর অধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে। এমতাবস্থায় বিদ্যালয়টি বর্ণিত সমস্যা জরুরি ভিত্তিতে সমাধান করা না হলে ওই শিক্ষার্থীদের পড়ালেখার বিশাল আকারে ক্ষতির সম্মুুখিন হবে।

আরও পড়ুনঃ  উৎসবের রঙে রাঙা বৈশাখী আমেজে মুখর সাতক্ষীরায় শুরু হলো সপ্তাহব্যাপী মেলা

বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম নাঞ্জু বলেন, গত ২০১৯ সাল থেকে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে। গত ৫ মার্চ হঠাৎ করে জমিদাতার ছেলে মাসুদ রানা ও শিক্ষক সোহেল রানা উভয় মিলে এসে তালাবদ্ধ করেন। তখন থেকে দেন দরবার ও আলোচনা করার পরও কিছুতেই বিদ্যালয়ের তালা খুলছেন না। একমাত্র কারণ, তাদের নিয়োগ দিলে তালা খুলে দিবে, তা না হলে খুলে দেবেন না।

তিনি আরও বলেন, এই বিদ্যালয়ে বর্তমানে ২০০ এর অধিক ছাত্র-ছাত্রী পড়ালেখা করে। আমাদের এই চরাঞ্চলে এই ফ্রেন্ডশিপ বিদ্যালয় ব্যতীত অন্য কোনো বিদ্যালয় না থাকায় আমাদের সন্তানদের খুব কষ্ট হচ্ছে। দীর্ঘ একমাস বিদ্যালয় বন্ধ থাকার কারনে আম গাছের জাম গাছের তলায়, এরওর বাড়িতে ক্লাশ করছেন। এতে পড়ালেখার বিশাল সমস্যা হচ্ছে। তাই বিদ্যালয়ে তালাটি খুলে দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তিনি।

আরও পড়ুনঃ  প্রশাসনের আয়োজনে ভেড়ামারায়া বর্ষবরণ উৎসব