Dhaka ০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

বিয়ের দাবিতে চাচার বাড়িতে ভাতিজি অনশন।

দিনাজপুরের খানসামা উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক তরুণীর অনশনকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামে ঘটে যাওয়া এ ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অনশনরত তরুণীর সঙ্গে গ্রাম ভিত্তিক চাচা ভাতিজির দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। তরুণীর অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে যুবকটি দীর্ঘ সময় সম্পর্ক বজায় রাখলেও হঠাৎ করেই গোপনে অন্যত্র বিয়ে করে নেয় এবং এরপর থেকে তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এতে মানসিকভাবে ভেঙে পড়েন ওই তরুণী। একপর্যায়ে তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে তিনি সরাসরি প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'

এদিকে অভিযুক্ত যুবক ও তার পরিবার তরুণীর অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। তাদের দাবি, এমন কোনো প্রেমের সম্পর্ক ছিল না; বরং এটি পূর্বপরিকল্পিতভাবে তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ

ঘটনাটি জানাজানি হলে এলাকায় উৎসুক জনতার ভিড় জমতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন, তবে এখন পর্যন্ত কোনো সমাধান পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  যশোর নাগরিক অধিকার আন্দোলনের নতুন কমিটি গঠন

খবর পেয়ে খানসামা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, তরুণী এখনও প্রেমিকের বাড়িতে অনশন অবস্থায় রয়েছেন। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে এলাকায় বিরাজ করছে উৎকণ্ঠা ও কৌতূহল।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

বিয়ের দাবিতে চাচার বাড়িতে ভাতিজি অনশন।

আপডেটের সময়: ০৫:১৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বিয়ের দাবিতে চাচার বাড়িতে ভাতিজি অনশন।

দিনাজপুরের খানসামা উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক তরুণীর অনশনকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামে ঘটে যাওয়া এ ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অনশনরত তরুণীর সঙ্গে গ্রাম ভিত্তিক চাচা ভাতিজির দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। তরুণীর অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে যুবকটি দীর্ঘ সময় সম্পর্ক বজায় রাখলেও হঠাৎ করেই গোপনে অন্যত্র বিয়ে করে নেয় এবং এরপর থেকে তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এতে মানসিকভাবে ভেঙে পড়েন ওই তরুণী। একপর্যায়ে তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে তিনি সরাসরি প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

আরও পড়ুনঃ  জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

এদিকে অভিযুক্ত যুবক ও তার পরিবার তরুণীর অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। তাদের দাবি, এমন কোনো প্রেমের সম্পর্ক ছিল না; বরং এটি পূর্বপরিকল্পিতভাবে তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'

ঘটনাটি জানাজানি হলে এলাকায় উৎসুক জনতার ভিড় জমতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন, তবে এখন পর্যন্ত কোনো সমাধান পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত