Dhaka ০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

বিরলে পানি নিষ্কাশনে বাধা শতবিঘা ফসল হুমকিতে

দিনাজপুরের বিরলে রূপালী বাংলা জুট মিলের পশ্চিম পার্শ্বে স্থলবন্দর সড়কের কালভার্টে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেয়ার অভিযোগে শতবিঘা জমির ধান ও ভুট্টা ক্ষেত মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। দীর্ঘদিন ধরে কালভার্টের উত্তর ও দক্ষিণ পাশে মাটি ফেলে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ব্রহ্মপুর, পাইকপাড়া, শিবপুর ও রবিপুর মৌজার কৃষকদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ

স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রতি বর্ষা মৌসুমেই পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহ বন্ধ থাকায় বিস্তীর্ণ ফসলি জমি পানিবন্দি হয়ে পড়ে। এতে শত শত কৃষক আর্থিক ক্ষতির মুখে পড়লেও সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেয়া হচ্ছে না। চলতি মৌসুমেও জমিতে পানি জমে ধান ও ভুট্টা ক্ষেত নষ্ট হওয়ায় কৃষকদের মাথায় হাত পড়েছে।

জানা গেছে, গত ১১ মে বিরল উপজেলার ০৫ নং বিরল ইউনিয়নের ব্রহ্মপুর, পাইকপাড়া, শিবপুর ও রবিপুর মৌজার ক্ষতিগ্রস্ত কৃষকরা উপজেলা নির্বাহী অফিসার, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, দিনাজপুর-বিরল স্থলবন্দর সড়কের রূপালী বাংলা জুট মিল সংলগ্ন কালভার্টের দুই পাশে মাটি ফেলে পানি প্রবাহে বাধা সৃষ্টি করা হয়েছে। ফলে বর্ষার পানি নিষ্কাশন না হওয়ায় প্রায় শতবিঘা জমির ফসল তলিয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ  জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

অভিযোগ দায়েরের এক সপ্তাহ পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষুব্ধ কৃষকরা সোমবার সকালে নিজেরাই প্রতিবন্ধকতা অপসারণের উদ্যোগ নেয়ার ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুনঃ  যশোরে বিজিবি'র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

এদিকে, স্থানীয় সচেতন মহল মনে করছে, দ্রুত সমস্যা সমাধানে প্রশাসনিক হস্তক্ষেপ না হলে যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই কৃষকদের ফসল রক্ষায় অবিলম্বে পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Tag :
জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

বিরলে পানি নিষ্কাশনে বাধা শতবিঘা ফসল হুমকিতে

আপডেটের সময়: ০৭:৪২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

বিরলে পানি নিষ্কাশনে বাধা শতবিঘা ফসল হুমকিতে

দিনাজপুরের বিরলে রূপালী বাংলা জুট মিলের পশ্চিম পার্শ্বে স্থলবন্দর সড়কের কালভার্টে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেয়ার অভিযোগে শতবিঘা জমির ধান ও ভুট্টা ক্ষেত মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। দীর্ঘদিন ধরে কালভার্টের উত্তর ও দক্ষিণ পাশে মাটি ফেলে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ব্রহ্মপুর, পাইকপাড়া, শিবপুর ও রবিপুর মৌজার কৃষকদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

আরও পড়ুনঃ  পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের:

স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রতি বর্ষা মৌসুমেই পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহ বন্ধ থাকায় বিস্তীর্ণ ফসলি জমি পানিবন্দি হয়ে পড়ে। এতে শত শত কৃষক আর্থিক ক্ষতির মুখে পড়লেও সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেয়া হচ্ছে না। চলতি মৌসুমেও জমিতে পানি জমে ধান ও ভুট্টা ক্ষেত নষ্ট হওয়ায় কৃষকদের মাথায় হাত পড়েছে।

জানা গেছে, গত ১১ মে বিরল উপজেলার ০৫ নং বিরল ইউনিয়নের ব্রহ্মপুর, পাইকপাড়া, শিবপুর ও রবিপুর মৌজার ক্ষতিগ্রস্ত কৃষকরা উপজেলা নির্বাহী অফিসার, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, দিনাজপুর-বিরল স্থলবন্দর সড়কের রূপালী বাংলা জুট মিল সংলগ্ন কালভার্টের দুই পাশে মাটি ফেলে পানি প্রবাহে বাধা সৃষ্টি করা হয়েছে। ফলে বর্ষার পানি নিষ্কাশন না হওয়ায় প্রায় শতবিঘা জমির ফসল তলিয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা