বিরল স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি পিনাক
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক আকস্মিকভাবে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। এসময় তিনি হাসপাতাল কমপ্লেক্স ভবন, স্টাফ কোয়ার্টার ও পরিত্যক্ত ভবনসমূহ ঘুরে দেখেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন।
হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য। শয্যাপাশে জনপ্রতিনিধিকে পেয়ে অনেক রোগী আবেগাপ্লুত হয়ে পড়েন। রোগীরা নিজেদের অসুস্থতা, চিকিৎসা সেবা ও বিভিন্ন সমস্যার কথা খুলে বললে তিনি মনোযোগ সহকারে তা শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পরিদর্শনকালে তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের রোগীদের প্রতি আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। পাশাপাশি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও উল্লেখ করেন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জ্বিময় সরকার এবং সদ্য বদলি হওয়া আবাসিক মেডিকেল অফিসার ডা. আল মামুন হাসপাতালে চিকিৎসা সেবার বর্তমান অবস্থা, প্রয়োজনীয় সরঞ্জাম ও ওষুধপত্রের বিভিন্ন বিষয় সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।
সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর ব্যক্তিগত কর্মকর্তা নাজমুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন, সহ-সভাপতি রেজাউল ইসলাম বাদশা, ফিরোজ হোসেন, সাদেক আলী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, সহ-সভাপতি শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক লুৎফর রহমান, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোফাচ্ছেল হক ছেলু,
সাধারণ সম্পাদক শাহিনুর আলম জুয়েল, চালকল মালিক রকিবুল আলম বাবু, আব্দুল লতিফ, সাইদুর রহমান, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাজিব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান বুলেট, আলম বাবু, আসাদুল ইসলাম, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান, উপজেলা বাস্তুহারা
দলের আহ্বায়ক সাবেক ভিপি মনজুর রহমান মহবুর, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।




















