Dhaka ১০:০৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিষ্ণুপুর সড়ক এখন মৃত্যুফাঁদ সড়ক দখলে বালুর সিন্ডিকেট নীরব প্রশাসন

কালিগঞ্জের বিষ্ণুপুর সড়ক এখন মৃত্যুফাঁদ সড়ক দখলে বালুর সিন্ডিকেট নীরব প্রশাসন

দায়িত্বশীলদের নীরবতার সুযোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর এলাকায় প্রকাশ্যে চলছে সড়ক দখল করে বালুর রমরমা ব্যবসা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চোখের সামনেই প্রভাবশালী ব্যবসায়ী উৎপল দেবনাথ ও মামুন ১০ চাকার ভারী ট্রাকে বালু এনে সড়কের ওপর আনলোড করছেন।

এতে গুরুত্বপূর্ণ কালিগঞ্জ-বাঁশতলা সড়ক মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিষ্ণুপুর চৌমাথা এলাকায় সড়কের একাংশ কার্যত দখল করে বালু ও ইটের ব্যবসা পরিচালনা করা হচ্ছে। একের পর এক ভারী ট্রাক এসে প্রকাশ্যে বালু ফেলছে সড়কের ওপর। এতে যান চলাচলে সৃষ্টি হচ্ছে চরম ভোগান্তি। স্থানীয় বাসিন্দা, পথচারী ও ছোট যানবাহনের চালকরা বাধ্য হচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে।

আরও পড়ুনঃ  শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

এলাকাবাসীর দাবি, বহুবার নিষেধ ও প্রতিবাদ করা হলেও কোনো ধরনের তোয়াক্কা করছেন না সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বরং প্রভাব খাটিয়ে দিনের পর দিন অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ভারী ট্রাকের চাপে সড়কের বিভিন্ন অংশ ভেঙে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে কথা বলতে চাইলে ব্যবসায়ী উৎপল দেবনাথ সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দ্রুত মোটরসাইকেল চালিয়ে স্থান ত্যাগ করেন।

আরও পড়ুনঃ  দোকান দখলকে কেন্দ্র করে নারী নির্যাতন ও ৮০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাঙ্গীর আলম বলেন, আমি বারবার নিষেধ করার পরেও তারা শুনছে না। আপনারা যা করণীয় তাই করেন।
স্থানীয়দের প্রশ্ন, দিনের পর দিন প্রকাশ্যে সড়ক দখল ও অবৈধভাবে ভারী যানবাহন চলাচল করলেও প্রশাসন কেন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না? কার ছত্রছায়ায় চলছে এই বেপরোয়া কর্মকাণ্ড তা নিয়েও উঠেছে নানা প্রশ্ন।

আরও পড়ুনঃ  গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

ক্ষুব্ধ এলাকাবাসী অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ, সড়ক দখলমুক্তকরণ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জনপ্রিয় পোস্ট

বিষ্ণুপুর সড়ক এখন মৃত্যুফাঁদ সড়ক দখলে বালুর সিন্ডিকেট নীরব প্রশাসন

আপডেটের সময়: ০৯:২২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

কালিগঞ্জের বিষ্ণুপুর সড়ক এখন মৃত্যুফাঁদ সড়ক দখলে বালুর সিন্ডিকেট নীরব প্রশাসন

দায়িত্বশীলদের নীরবতার সুযোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর এলাকায় প্রকাশ্যে চলছে সড়ক দখল করে বালুর রমরমা ব্যবসা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চোখের সামনেই প্রভাবশালী ব্যবসায়ী উৎপল দেবনাথ ও মামুন ১০ চাকার ভারী ট্রাকে বালু এনে সড়কের ওপর আনলোড করছেন।

এতে গুরুত্বপূর্ণ কালিগঞ্জ-বাঁশতলা সড়ক মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিষ্ণুপুর চৌমাথা এলাকায় সড়কের একাংশ কার্যত দখল করে বালু ও ইটের ব্যবসা পরিচালনা করা হচ্ছে। একের পর এক ভারী ট্রাক এসে প্রকাশ্যে বালু ফেলছে সড়কের ওপর। এতে যান চলাচলে সৃষ্টি হচ্ছে চরম ভোগান্তি। স্থানীয় বাসিন্দা, পথচারী ও ছোট যানবাহনের চালকরা বাধ্য হচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে।

আরও পড়ুনঃ  শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

এলাকাবাসীর দাবি, বহুবার নিষেধ ও প্রতিবাদ করা হলেও কোনো ধরনের তোয়াক্কা করছেন না সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বরং প্রভাব খাটিয়ে দিনের পর দিন অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ভারী ট্রাকের চাপে সড়কের বিভিন্ন অংশ ভেঙে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে কথা বলতে চাইলে ব্যবসায়ী উৎপল দেবনাথ সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দ্রুত মোটরসাইকেল চালিয়ে স্থান ত্যাগ করেন।

আরও পড়ুনঃ  ফেসবুকে বিশ্বনবী ও হযরত আয়েশা (রাঃ)-কে নিয়ে অবমাননাকর পোস্ট: রাজারহাটে এনসিপি নেতা গ্রেফতার

বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাঙ্গীর আলম বলেন, আমি বারবার নিষেধ করার পরেও তারা শুনছে না। আপনারা যা করণীয় তাই করেন।
স্থানীয়দের প্রশ্ন, দিনের পর দিন প্রকাশ্যে সড়ক দখল ও অবৈধভাবে ভারী যানবাহন চলাচল করলেও প্রশাসন কেন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না? কার ছত্রছায়ায় চলছে এই বেপরোয়া কর্মকাণ্ড তা নিয়েও উঠেছে নানা প্রশ্ন।

আরও পড়ুনঃ  কোতোয়ালী থানার অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার