Dhaka ০৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

দিনাজপুরের বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় এক বিদ্যালয়ের ১৩ ছাত্রীর গোপনে বাল্যবিয়ে, ফেরানোর উদ্যোগ

অনুষ্ঠানে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জুর পক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক এবং আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম (রিজু)।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ,পরিচ্ছন্নতা অভিযান শুরু

উপজেলা তরুণ দলের আহ্বায়ক রিমন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, ছাত্রবিষয়ক সম্পাদক সাহাজান সিরাজ শিপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, আবু সাঈদ এবং সদস্য সচিব তানভীর চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান জানান, ২০০৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় সাড়ে ৪০০ জন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। শিক্ষকরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শিক্ষার্থীদের পাঠদান ও পরিচর্যা করছেন। তবে বিদ্যালয়টি এখনো সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তিনি বিদ্যালয়টির উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে স্থানীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জুসহ সরকারের সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি কামনা করেন।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় ঘেরের মাছ চুরির অভিযোগে দুইজন আটক
জনপ্রিয় পোস্ট

বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

আপডেটের সময়: ০৭:৫০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন

অনুষ্ঠানে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জুর পক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক এবং আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম (রিজু)।

আরও পড়ুনঃ  বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

উপজেলা তরুণ দলের আহ্বায়ক রিমন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, ছাত্রবিষয়ক সম্পাদক সাহাজান সিরাজ শিপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, আবু সাঈদ এবং সদস্য সচিব তানভীর চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান জানান, ২০০৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় সাড়ে ৪০০ জন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। শিক্ষকরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শিক্ষার্থীদের পাঠদান ও পরিচর্যা করছেন। তবে বিদ্যালয়টি এখনো সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তিনি বিদ্যালয়টির উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে স্থানীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জুসহ সরকারের সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি কামনা করেন।

আরও পড়ুনঃ  শারীরিক অসুস্থতার দেখিয়ে টুঙ্গিপাড়া আওয়ামীলীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ