Dhaka ০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

বেড়ায় মাত্র ১০০ টাকায় উন্নত অর্থোপেডিক সেবা

বেড়ায় মাত্র ১০০ টাকায় উন্নত অর্থোপেডিক সেবা: অধ্যাপক ডাঃ জামিলের নেতৃত্বে মহতী উদ্যোগ

পাবনার বেড়ার সাধারণ ও দরিদ্র মানুষের দোরগোড়ায় মানসম্মত ও উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক বিশেষ অর্থোপেডিক চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ জুলাই (শুক্রবার) সি.এন্ড.বি বাসস্ট্যান্ড সংলগ্ন ‘নুরুন্নাহার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এ এই মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়। দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে মাত্র ১০০ টাকা নামমাত্র ভিজিটে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।

​অর্থপেডিক এই মেডিকেল ক্যাম্পের মূল নেতৃত্বে ছিলেন ঢাকা ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের খ্যাতনামা অর্থোপেডিক, ট্রমা, আরথ্রোস্কোপি ও আরথ্রোপ্লাস্টি সার্জন অধ্যাপক (লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত) ডাঃ মোঃ জামিল জাইদুর রহিম।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় ২ আসামীসহ সাড়ে ২৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

ক্যাম্পে তার সাথে আরও ৫ জন অভিজ্ঞ চিকিৎসকসহ মোট ৬ জনের একটি দক্ষ মেডিকেল টিম দিনব্যাপী চিকিৎসা কার্যক্রমে অংশগ্রহণ করেন। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই ক্যাম্পে স্থানীয় ও আশেপাশের অঞ্চলের শতাধিক রোগীকে উন্নত অর্থোপেডিক ও ট্রমা সংক্রান্ত আধুনিক চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

​এত কম খরচে ঘরের কাছে দেশের অন্যতম শীর্ষ এবং আন্তর্জাতিকভাবে (ভারত ও তুরস্ক) উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পেয়ে স্থানীয় সাধারণ মানুষ ও রোগীরা অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন। চিকিৎসা নিতে আসা সানিলা গ্রামের আব্দুস সামাদ বলেন, আমি একজন রিকশা চালক, আমার পক্ষে ঢাকায় গিয়ে এই ধরনের উন্নত চিকিৎসা নেয়া অত্যন্ত কষ্টকর।

আরও পড়ুনঃ  বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ

আজকের এই মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সেভাবে আমি অত্যন্ত আনন্দিত। চিকিৎসা নিতে আসা রহিমা খাতুন নামে ষাটোর্ধ বয়স্ক এক মহিলা বলেন, এত অল্প খরচে বাড়িতে বসে চিকিৎসা নিতে পারছি এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। দরিদ্র মানুষের কথা চিন্তা করে এই ধরনের সেবা নিয়মিত আয়োজন করার ব্যাপারে তিনি কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করেন।

​ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীদের বিশেষ ও আকুল অনুরোধের প্রেক্ষিতে এই মানবিক সেবা কার্যক্রমকে নিয়মিত করার ঘোষণা দেওয়া হয়েছে। রোগীরা প্রতিমাসে এই ক্যাম্প পরিচালনার অনুরোধ জানালে, অধ্যাপক ডাঃ মোঃ জামিল জাইদুর রহিম স্থানীয়দের আশ্বস্ত করে জানান,

এখন থেকে প্রতি মাসের প্রথম শুক্রবার এই সেন্টারে নিয়মিতভাবে অর্থোপেডিক ক্যাম্পের সেবা কার্যক্রম অব্যাহত রাখা হবে।

আরও পড়ুনঃ  নাভারণ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক ইসমাইল হোসেন

​এলাকার সুধীজন ও সচেতন মহল মনে করছেন, অধ্যাপক জামিল জাইদুর রহিমের এমন মহতী উদ্যোগের ফলে এলাকার দরিদ্র ও মধ্যবিত্ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার বড় ধরনের ভোগান্তি, যাতায়াত কষ্ট এবং অতিরিক্ত অর্থনৈতিক ব্যয় অনেকাংশে কমে যাবে।

অসহায় রোগীরা নিজ এলাকাতেই স্বল্প ব্যয়ে সর্বোচ্চ মানের চিকিৎসা সুবিধা পাবেন, যা এই অঞ্চলের স্বাস্থ্যসেবায় এক অনন্য ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

বেড়ায় মাত্র ১০০ টাকায় উন্নত অর্থোপেডিক সেবা

আপডেটের সময়: ১০:৩০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

বেড়ায় মাত্র ১০০ টাকায় উন্নত অর্থোপেডিক সেবা: অধ্যাপক ডাঃ জামিলের নেতৃত্বে মহতী উদ্যোগ

পাবনার বেড়ার সাধারণ ও দরিদ্র মানুষের দোরগোড়ায় মানসম্মত ও উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক বিশেষ অর্থোপেডিক চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ জুলাই (শুক্রবার) সি.এন্ড.বি বাসস্ট্যান্ড সংলগ্ন ‘নুরুন্নাহার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এ এই মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়। দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে মাত্র ১০০ টাকা নামমাত্র ভিজিটে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।

​অর্থপেডিক এই মেডিকেল ক্যাম্পের মূল নেতৃত্বে ছিলেন ঢাকা ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের খ্যাতনামা অর্থোপেডিক, ট্রমা, আরথ্রোস্কোপি ও আরথ্রোপ্লাস্টি সার্জন অধ্যাপক (লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত) ডাঃ মোঃ জামিল জাইদুর রহিম।

আরও পড়ুনঃ  রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ

ক্যাম্পে তার সাথে আরও ৫ জন অভিজ্ঞ চিকিৎসকসহ মোট ৬ জনের একটি দক্ষ মেডিকেল টিম দিনব্যাপী চিকিৎসা কার্যক্রমে অংশগ্রহণ করেন। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই ক্যাম্পে স্থানীয় ও আশেপাশের অঞ্চলের শতাধিক রোগীকে উন্নত অর্থোপেডিক ও ট্রমা সংক্রান্ত আধুনিক চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

​এত কম খরচে ঘরের কাছে দেশের অন্যতম শীর্ষ এবং আন্তর্জাতিকভাবে (ভারত ও তুরস্ক) উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পেয়ে স্থানীয় সাধারণ মানুষ ও রোগীরা অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন। চিকিৎসা নিতে আসা সানিলা গ্রামের আব্দুস সামাদ বলেন, আমি একজন রিকশা চালক, আমার পক্ষে ঢাকায় গিয়ে এই ধরনের উন্নত চিকিৎসা নেয়া অত্যন্ত কষ্টকর।

আরও পড়ুনঃ  নওগাঁয় যুবক অপহরণ, নির্যাতন; ফাঁকা চেকে সই, স্ত্রীর কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগ

আজকের এই মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সেভাবে আমি অত্যন্ত আনন্দিত। চিকিৎসা নিতে আসা রহিমা খাতুন নামে ষাটোর্ধ বয়স্ক এক মহিলা বলেন, এত অল্প খরচে বাড়িতে বসে চিকিৎসা নিতে পারছি এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। দরিদ্র মানুষের কথা চিন্তা করে এই ধরনের সেবা নিয়মিত আয়োজন করার ব্যাপারে তিনি কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করেন।

​ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীদের বিশেষ ও আকুল অনুরোধের প্রেক্ষিতে এই মানবিক সেবা কার্যক্রমকে নিয়মিত করার ঘোষণা দেওয়া হয়েছে। রোগীরা প্রতিমাসে এই ক্যাম্প পরিচালনার অনুরোধ জানালে, অধ্যাপক ডাঃ মোঃ জামিল জাইদুর রহিম স্থানীয়দের আশ্বস্ত করে জানান,

এখন থেকে প্রতি মাসের প্রথম শুক্রবার এই সেন্টারে নিয়মিতভাবে অর্থোপেডিক ক্যাম্পের সেবা কার্যক্রম অব্যাহত রাখা হবে।

আরও পড়ুনঃ  যশোর নাগরিক অধিকার আন্দোলনের নতুন কমিটি গঠন